কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

ড্র করে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল।   ছবি: সংগৃহীত
ড্র করে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সুযোগ ছিল পয়েন্ট তালিকায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়া। শনিবার রাতের ম্যাচে একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ফরোয়ার্ডদের সেই ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে স্বপ্নপূরণের সেই সুযোগ হাতছাড়া করেছে মিকেল আর্তেতার দল। হোঁচট খেলেও অবশ্য দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বেড়েছে আর্সেনালের। অন্যদিকে ৩২ শটের পর ১-১ গোলের ড্রয়ে হতাশায় পুড়েছে লিভারপুল। ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান পয়েন্ট তালিকার চার নম্বরে।

দিনের শুরুতে ম্যানচেস্টার ডার্বিতে সিটি হেরে যাওয়ায় দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল আর্সেনালের সামনে। ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান সুসংহত করার সুযোগ ছিল। কিন্তু তা কাজে লাগাতে পারল না দলটি। নটিংহ্যাম ফরেস্টের মাঠে জালের দেখাই পেল না তারা।

আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

দিনের প্রথম ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে দলটি। বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের শুরু থেকে বল পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবলে বারবার সুযোগ তৈরি করলেও, লক্ষ্যে শটই রাখতে পারছিল না আর্সেনাল। ২৯তম মিনিটে ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার শট অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। দূরের ফাঁকা পোস্টে শট নিলেও পোস্টে না থাকাকে দুর্ভাগ্যই বলা যায়। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে গোলের জন্য আর্সেনাল আটটি ও নটিংহ্যাম ফরেস্ট তিনটি শট নেয়, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্তিনেল্লিকে তুলে লিয়ান্দ্রো ত্রোসারকে নামান আর্সেনাল কোচ। ৫৭তম মিনিটে একসঙ্গে আরও তিনটি পরিবর্তন করেন তিনি; ননি মাদুয়েকে, ভিক্তর ইয়োকেরেশ ও মার্টিন ওডেগোরের বদলি হিসেবে বুকায়ো সাকা, গাব্রিয়েল জেসুস ও মিকেল মেরিনোকে নামান কোচ। বদলির পরপরই আক্রমণের ধার বাড়ে আর্সেনালের। মিডফিল্ডার ডেক্লান রাইসের জোরালো শট অসাধারণ রিফ্লেক্সে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক। ৬৫তম মিনিটে রাইসের ক্রসে কোনাকুনি হেড করেন সাকা, সেই দফায়ও ঝাঁপিয়ে বল পোস্টের বাইরে পাঠান গোলরক্ষক মাটস সেলস।

পাঁচ মিনিট পর জেসুসের একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে সমতায় রাখেন সেলস। বাকি সময়ে অনেক চেষ্টা করেও ডেডলক ভাঙতে পারেনি সবশেষ ২০০৩-০৪ মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী দলটি।

জবাবে ফরেস্ট পুরো ম্যাচে গোলের জন্য ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X