কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহের শামিল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার সমষ্টি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার সমষ্টি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশবিরোধী অপতৎপরতা ও দেশদ্রোহের শামিল। বিএনপি সেই কাজটিই করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’ আয়োজিত পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে সেরা রিপোর্ট পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমাদের দেশ থেকে সেনা, নৌ, বিমানবাহিনী এবং কোস্টগার্ড, পুলিশ সদস্যরাও সেখানে যায়। শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে আমরা এখন শীর্ষে রয়েছি। এটি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সে কারণে গত কয়েকদিনে কিছু পেশাদার বিবৃতিদানকারী সংগঠন বিবৃতি দিয়েছে। তিনি আরও বলেন, যারা আমাদের যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য বিবৃতি দিয়েছিল এবং

২০১৩-১৪-১৫ সালে দেশে যখন মানুষ পোড়ানোর মহোৎসব চলছিল, সেটার বিরুদ্ধে বিবৃতি দেয়নি। ইসরায়েলি বাহিনী যখন ফিলিস্তিনের শিশুদের ঢিল ছোড়ার প্রত্যুত্তরে ব্রাশফায়ার করে পাখি শিকার করার মতো মানুষ হত্যা করে, সেটির বিরুদ্ধে বিবৃতি দেয় না। কিন্তু সেই তারা আমাদের শান্তিরক্ষী মিশন নিয়ে বিবৃতি দিয়েছে।

পরে তথ্যমন্ত্রী ১৩ জনের হাতে পুরস্কার তুলে দেন। তারা হলেন সমকালের জাহিদুর রহমান, বিজনেস পোস্টের আরেফিন আপ্পি, চ্যানেল টোয়েন্টিফোর-এর জিনিয়া কবির সূচনা, প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, জাগোনিউজের মাসুদ রানা, সময় ট্রিবিউনের সোহাগী আকতার, ভোরের কাগজের ঝর্ণা মনি, মাছরাঙা টিভির কাউসার সোহেলী, ডেইলি স্টারের নীলিমা জাহান, জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, কালের কণ্ঠের সজীব আহমেদ, বিজনেস পোস্টের আসিফ ইসলাম শাওন এবং চ্যানেল আই অনলাইনের আরেফীন তানজীব। বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ‘সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X