কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় রেলপথে ভোগান্তি নেই

ঈদযাত্রায় রেলপথে ভোগান্তি নেই

ঈদে শতভাগ টিকিট অনলাইনে পাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, সব ট্রেন নিয়মমতো চলাচল করছে। শুধু রংপুর এক্সপ্রেসের আসতে কিছুটা বিলম্ব হয়েছিল।

গতকাল সোমবার ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। ঈদযাত্রায় কোনো ভোগান্তি না থাকার কথা জানিয়ে মাসুদ সারওয়ার বলেন, আমরা আগে দেখেছি সকালের ট্রেন রাতে গেছে, মানুষ টিকিট কাটার সময় ভোগান্তিতে পড়েছেন। তবে ট্রেনে এখন আর আগের দিন নেই। ট্রেনযাত্রা এখন আরও সহজ হয়েছে।

মাসুদ বলেন, আমরা নিরাপত্তায় বেশি গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সার্বক্ষণিক সেবা দিচ্ছে।

স্টেশন ম্যানেজার বলেন, সোমবার সারা দিন সব মিলিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন কমলাপুর ছেড়ে যায়। ১০৬টি ট্রেনের মধ্যে তিন জোড়া স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া ৪১ জোড়া আন্তঃনগর ট্রেন রয়েছে।

তিনি বলেন, রেলপথে ঈদযাত্রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন। বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে পারবেন না। ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

শিডিউল বিপর্যয় নিয়ে মাসুদ বলেন, আমাদের সব ট্রেনই সময়মতো চলাচল করছে। যে ট্রেনগুলো ১ ঘণ্টার কম সময় বিলম্ব করছে, আমরা সেটাকে শিডিউল বিপর্যয় বলছি না। ঈদের সময় একটু বিলম্ব হতেই পারে।

ডিমান্ডের ওপর ভিত্তি করে ক্যাটল ট্রেন পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আজ (সোমবার) সকালেও ক্যাটল ট্রেন এসেছে। ক্যাটল পরিবহনের চাহিদার ওপর ভিত্তি করে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে।

এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X