রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি-প্রতারণা নারী গ্রেপ্তার

ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি-প্রতারণা নারী গ্রেপ্তার

রাজশাহীতে ভারতীয় ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) প্রবেশ করে ইনচার্জসহ অফিসের সদস্যদের হুমকি ও ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিসা সেন্টার কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওই নারীকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার প্রতারণা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নুরুন্নাহার খাতুন মিলি সেখানে নিউমার্কেট এলাকায় অবস্থিত রাফি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী। তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

ওসি সোহরাওয়ার্দী বলেন, মিলি দীর্ঘদিন ধরে ভিসা করিয়ে দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে প্রতারণা করে আসছেন। পাবনার মারুফ হোসেন ও তার পরিবারকে তিনটি ভিসা করিয়ে দেওয়ার নামে সাড়ে ৭ হাজার টাকা হাতিয়ে নেন মিলি। তিন ভিসার আবেদন ফি ৮২৪ টাকা করে মোট ২ হাজার ৪৭২ টাকাও জমা দেননি। ফলে ভিসা আটকে দিয়ে মারুফ হোসেনকে ফি জমার কথা বলা হলে তিনি সাড়ে ৭ হাজার টাকা মিলিকে দিয়েছেন বলে জানান। ভিসা সেন্টারে টাকা জমা না হওয়ার বিষয়টি মারুফ মিলিকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে গত ৩ জুলাই নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিয়ে জোরপূর্বক ভেতরে ঢোকেন। কেন ভিসা আটকানো হয়েছে বলে উচ্চবাচ্য করেন। এ সময় সেন্টারের ম্যানেজার বিপ্লব কুমার সাহা এগিয়ে এলে তিনি নিজেকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বোন পরিচয় দিয়ে সবার চাকরি খাওয়ার

হুমকি-ধমকি দেওয়াসহ অসদাচরণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানায় মিলির বিরুদ্ধে অভিযোগ করেন বিপ্লব কুমার সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X