কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে দুদকের মামলা

যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে দুদকের মামলা

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি শীর্ষ সন্ত্রাসী দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৯৮০ টাকার অবৈধ সম্পদ দখলে রাখার অভিযোগে মামলাটি হয়। দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাইদুজ্জামান মামলাটি করেন।

দেলু পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের হাজি মো. সুরুজ আলীর ছেলে। এর আগে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে হত্যা, রাহাজানি, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৩৯টি মামলা রয়েছে। দুদকের মামলাসহ তার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ৪০।

ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই জানান, এমন কোনো অপরাধ নেই, যা দেলু করেনি। এতিমখানার দেড় কোটি টাকাও সে আত্মসাৎ করেছে। সম্প্রতি দেলু বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মামুন নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করে।

পলাশ থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, এই থানায় দেলুর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে কোর্টে থাকতে পারে। সি আর মামলার রেকর্ড থানায় থাকে না। তবে অন্য থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে শুনেছি। নিহত মামুনের পিতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তিনি তার পুত্র হত্যার অভিযোগ যেভাবে লিখেছেন, সেভাবেই রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন দেলুর মোবাইলে বারবার ফোন করা হয়। কিন্তু তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে তার এক সহযোগী জানায়, মামুন হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে বেড়াচ্ছে দেলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১১

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১২

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৩

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৪

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৫

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৬

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৭

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৮

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৯

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

২০
X