সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

অনুমতি না পেয়ে সিলেটে সমাবেশ পেছাল জামায়াত

শনিবার সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সমাবেশের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত
শনিবার সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সমাবেশের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেটে সমাবেশের তারিখ পিছিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটির সিলেট মহানগর শাখা। তবে শেষ পর্যন্ত অনুমতি না মেলায় সমাবেশ পিছিয়ে ২১ জুলাই করতে চাচ্ছে দলটি। এদিকে জামায়াত-শিবিরের গ্রেপ্তার সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ১০ দফা দাবিতে জামায়াতের সমাবেশ হওয়ার কথা ছিল; কিন্তু শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক ও উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে আরও বলেন, গত ১২ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করা হয়েছিল আবেদন বিবেচনার। পরে মৌখিকভাবে জানানো হয়, সমাবেশের অনুমতি পাচ্ছি না।

জামায়াত-আওয়ামী লীগের সমঝোতার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্ত ও জামায়াতের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যপ্রণোদিত অপকৌশল।

এদিকে দলটির গ্রেপ্তার সাত নেতাকর্মীকে গতকাল শনিবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। সমাবেশের প্রস্তুতি হিসেবে মহানগর রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করতে গেলে পুলিশ ওই সাত নেতাকর্মীকে আটক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X