মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

মোমেন-জয়শঙ্কর বৈঠকে সম্পর্ক গভীরের প্রত্যয়

থাইল্যান্ডে বিমসটেক অবকাশ সভার সাইডলাইনে বৈঠক করেন আব্দুল মোমেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে বিমসটেক অবকাশ সভার সাইডলাইনে বৈঠক করেন আব্দুল মোমেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। গত সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) অবকাশ সভার সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর জয়শঙ্কর এক টুইট বার্তায় জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। তার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তারা ব্যাংকক যান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের রাষ্ট্রমন্ত্রীদের অবকাশ সভায় অংশ নেন।

এদিকে গত ৬ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকা সফর করেন। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিমসটেকের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বিমসটেকের অগ্রগতিতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X