ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে : মঞ্জু

ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাদির খুনিদের আমরা পালিয়ে যেতে দেখেছি। হাদি হত্যার প্রতিবাদে অনেক দলকে সোচ্চার হতে দেখিনি। এখন দেখছি সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে। দেশে এর খারাপ প্র্যাকটিস চলছে। শত শহীদের রক্তের অঙ্গীকারের দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা ঐকমত্য কমিশনে এক সঙ্গে কাজ করেছি। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে আমরা নানা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের নানা দিক নিয়ে আলোচনার পথে একটি দল আশঙ্কা তৈরি করেছে। আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সরব ছিলাম।

তিনি আরও বলেন, আমরা জামায়াতসহ হাসিনা বিরোধী সকল দল এক সঙ্গে স্বৈরাচারের পতনে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু হাসিনার পতনের পর নানা পরিস্থিতি দেখতে পেলাম। আমরা আশা করেছিলাম দেশে যেন শান্তি ফিরে আসে, কিন্তু এটি আসেনি। আমরা মনে করেছি এটি সাময়িক, তবে এটি সাময়িক হয়নি। একটি দলের চাঁদাবাজিসহ নানা ক্ষেত্রে মানুষ অতিষ্ঠ। বিগত সময়ে যারা বাড়ি-ঘরে থাকতে পারেন নাই, তাদের দুই বছরের কর্মকাণ্ড আমাদের ব্যথিত করেছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে নানা ধরনের ভয়ভীতি চালানোর চেষ্টা হচ্ছে। ইতোমধ্যে ছাগলনাইয়ায় আটজন আহত হয়েছেন। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নানা হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তবে আমাদের তরুণ প্রজন্ম এসব হুংকারে ভয় পায় না। আমাদের একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে।

মঞ্জু বলেন, শেখ হাসিনাকে মানুষ ভয় পায়নি, এদের কেউ ভয় পাবে না, ইনশাআল্লাহ। ফেনীর বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফেনীর নির্বাচন নিয়ে আমরা কোনো সন্ত্রাস মেনে নেব না। নির্বাচনে বল প্রয়োগের চেষ্টা হলে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমাদের আন্দোলন চলবে। দেশে ধোঁকা দেওয়ার রাজনীতি চলছে, এসব ভাঁওতাবাজি বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য লিয়াকত আলী ভুঞা, সামছুদ্দিন ভুঞা, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা সংগঠক সুজা উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফজলুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X