মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণ গেল ২ জনের

সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাস ও ট্রাক। ছবি : কালবেলা
সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাস ও ট্রাক। ছবি : কালবেলা

ফরিদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে ট্রাকচালক নবীন শেখ (২২), সহযোগী রাশেদ (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান কালবেলাকে বলেন, বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই বাসের যাত্রী। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X