বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

নাজমি জান্নাত। ছবি : সংগৃহীত
নাজমি জান্নাত। ছবি : সংগৃহীত

শোবিজ দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক নিয়ে মাঝেমধ্যেই সরব হন তারকারা। এবার সেই অন্ধকারের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন মডেল নাজমি জান্নাত। তবে এবার ভুক্তভোগী তিনি নন, বরং তার ছোট ভাই ও মডেল মাহমুদুল হাসান। দেশের এক নামকরা কোরিওগ্রাফারের বিরুদ্ধে ছোট ভাইকে যৌন হয়রানির গুরুতর অভিযোগ এনেছেন নাজমি। ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি জানান, একটি ফটোশুটের সময় চেঞ্জিং রুমে তার ভাইয়ের সঙ্গে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়া হয়েছে।

ঘটনার বিস্তারিত বর্ণনায় নাজমি জানান, তার ছোট ভাই মাহমুদুল হাসান সম্প্রতি ওই নামী কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করতে গিয়েছিলেন। শুরুতে ভালো ব্যবহার করলেও দুটি শুটের পর তাকে আলাদা করে চেঞ্জিং রুমে ডাকা হয়। সেখানে কাজের অজুহাতে সীমা ছাড়িয়ে ওই কোরিওগ্রাফার বলেন, ‘একটু ধরতে পারি? মাপ নিতে দিবা?’ নাজমি আরও অভিযোগ করেন, তার ভাই যখন এই অশালীন প্রস্তাবে ‘না’ করে দেন, তখন তাকে বলা হয়— ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এবং শুট থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্তের নাম প্রকাশ না করলেও নাজমি ইঙ্গিত দিয়েছেন, নাম বললে সবাই তাকে চিনবে; কারণ ওই ব্যক্তির নাম, পরিচিতি ও ক্ষমতা সবই আছে।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে নাজমি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আজও মানুষ বলে, তোমার তো এতদিনে অনেক দূরে থাকার কথা ছিল। কিন্তু আমি পৌঁছাইনি—কারণ আমি নিজের সম্মানকে শর্টকাট বানাইনি। আমি কম্প্রোমাইজ করিনি।’ তিনি জানান, একজন মেয়ে হিসেবে অনেক কিছু তিনি মুখ বুজে সহ্য করেছেন, কিন্তু যখন দেখলেন তার ভাইয়ের ক্ষেত্রেও একই নোংরামি ঘটছে, তখন আর চুপ থাকতে পারেননি।

শোবিজের এই ‘অসুস্থ অভ্যাস’ নিয়ে প্রশ্ন তুলে নাজমি বলেন, ‘আজ প্রশ্ন একটাই—এটা কবে থামবে? কবে ট্যালেন্ট যথেষ্ট হবে? কবে ‘না’ বলাটা চরিত্রের শক্তি হিসেবে দেখা হবে, শাস্তি হিসেবে না? আর যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সম্মান ছাড়তে হয়—তাহলে এই ইন্ডাস্ট্রিরই লজ্জা পাওয়া উচিত।’ তবে সব শেষে তিনি এও মনে করিয়ে দেন, কিছু ভালো মানুষের জন্য তারা আজ এতটুকু আসতে পেরেছেন, কিন্তু গুটিকয়েক মানুষের জন্য পুরো ইন্ডাস্ট্রির পরিবেশ দূষিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X