শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর ভারত সফরে শুরু হবে ২য় মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা

প্রধানমন্ত্রীর ভারত সফরে শুরু হবে ২য় মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২সহ খুলনা-মোংলা ও আখাউড়া-আগরতলা রেল সংযোগের উদ্বোধন হবে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এসব তথ্য জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাবেন। সে সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২, ৬৫ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর ও আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ে সংযোগ উদ্বোধন করবেন। জানা গেছে, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২, এবং ৬৫ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর রেলওয়ে সংযোগ ভারতীয় এলওসির (লাইন অব ক্রেডিট) অধীনে বাস্তবায়িত হয়েছে, অপরদিকে ভারতীয় অনুদানে নির্মিত হয়েছে আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ে সংযোগ। প্রধানমন্ত্রী ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আনার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভারত তাদের গ্রিডের মাধ্যমে ভুটান থেকেও বিদ্যুৎ আমদানির অনুমতি দেবে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টাকা-রুপির বিনিময় ব্যবস্থা, সংযোগ, ভারতীয় এলওসির অধীনে চলমান প্রকল্প, অনুদান ইত্যাদি বিষয়েও আলোচনা হয়। টাকা-রুপি বিনিময় ব্যবস্থার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, ক্রেডিট কার্ডের মতো দুই ধরনের কার্ড ইস্যু করা হবে। একটি রুপি কার্ড এবং অন্যটি টাকা কার্ড। প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পিএমও সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১০

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১১

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১২

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৫

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৬

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৭

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৮

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৯

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

২০
X