কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:১২ এএম
প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী হাসপাতালে

চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী হাসপাতালে

খ্যাতনামা চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত ১ জুন শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ২ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউ ইনচার্জ ডা. আমেনা জানান, এখন তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। যেভাবে তার অবস্থার উন্নতি হচ্ছে, তাতে আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা যাবে। শফি বিক্রমপুরীর দ্রুত রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে মো. হাফিজুর রহমান হাফিজ সবার কাছে দোয়া কামনা করেছেন।

শফি বিক্রমপুরী এ দেশের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত সফল এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার প্রযোজনা ও পরিচালনায় অনেক আলোচিত ও দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্তিযুদ্ধভিত্তিক ছবি অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ফোক ফ্যান্টাসি জাদুর ছবি ডাকু মনসুর, বাহাদুর ও রাজদুলারী এবং সমাজনির্ভর কাহিনির ছবি সবুজসাথী, সকাল-সন্ধ্যা, মাটির কোলে, শশীপুন্নু, জজসাহেব, দেনমোহর ও অবুঝ মনের ভালোবাসা ইত্যাদি। এ ছাড়া একজন সমাজসেবক হিসেবে তিনি বিক্রমপুরে প্রতিষ্ঠা করেছেন নাসিমা শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়, আল মদিনা জামে মসজিদ এবং নেত্রকোনায় পাঁচকাহনিয়া ফাতেমা আমীর আলী দারুল উলুম মাদ্রাসা এবং দশাল আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X