কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ
ব্যাঘাত

অনলাইনে কয়েদির সঙ্গে প্রেম, পরে কারাগারে বিয়ে!

অনলাইনে কয়েদির সঙ্গে প্রেম, পরে কারাগারে বিয়ে!

ভালোবাসা অন্ধ, ভালোবাসা কোনো যুক্তি মানে না—ভালোবাসার বিষয়ে এমন কত কথাই শোনা যায়। অনেকেই এসব কথা বিশ্বাস করেন, আবার অনেকেই করেন না। তবে দুবাইয়ের এক নারীর গল্প ‘ভালোবাসা অন্ধ’ এই বাক্যাংশ আপনাকে বিশ্বাস করাবে। যিনি একজন অপরাধীর প্রেমে পড়েছেন; শুধু তাই নয় কারাগারে গিয়ে বিয়েও করেছেন ওই কয়েদিকে। এখন স্বামীর মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

ওই নারী কারাগারে গিয়ে তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করা ও বিয়ের গল্প নিজেই খোলাখুলিভাবে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি জানিয়েছেন, ওই অপরাধীর প্রেমে এতটাই পাগল হয়েছিলেন যে, পরে তাকে বিয়ে করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লোরা নামের ওই নারী দুবাইয়ের বাসিন্দা। ‘পেনপাল ওয়ার্ল্ড’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ওই কয়েদির সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর এসএমএস ও চ্যাটের মাধ্যমে দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। একপর্যায়ে কয়েদির প্রেমে পড়েন লোরা।

লোরা জানান, ওই ওয়েবসাইটে তিনি একজন কয়েদিকে দেখতে পান। যার সঙ্গে তার পছন্দের মিল ছিল। এর পরই তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত। ছয় মাস পর লোরা যুক্তরাষ্ট্রের সেই কারাগারে যান এবং কয়েদি প্রেমিকের সঙ্গে দেখা করেন। তিনি অন্তত ১৪ বার তার সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং অনেক ছবি তুলেছেন। যাতে করে তারা একে অন্যকে দেখতে ও স্মরণ করতে পারেন। সাত মাস ডেটিংয়ের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

পরে কারাগারেই এই প্রেমিক যুগলের বিয়ে হয়। বর্তমানে লোরা ২০২৫ সালে তার স্বামীর মুক্তির অপেক্ষায় আছেন। সেইসঙ্গে তিনি আমেরিকায় স্থানান্তর হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। লোরা বলেন, অনেকেই তার এই সম্পর্ক নিয়ে মজা করেন, বাজে মন্তব্য করেন; যেটিতে তার খারাপ লাগে। সূত্র: নিউজএইটিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X