কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

স্বামী গোসল করেন না, তাই ডিভোর্সের আবেদন

স্বামী গোসল করেন না, তাই ডিভোর্সের আবেদন

স্বামী নিয়মিত গোসল করেন না, তাই ডিভোর্সের আবেদন করেছেন ভারতীয় এক নারী। উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা রাজেশের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, তিনি মাসে দু-একবার গোসল করেন। বিয়ের ৪০ দিনের মাথায় এমন অভিযোগ তুলে ডিভোর্সের আবেদন করেছেন ওই নারী।

ওই নারীর অভিযোগ, গোসল না করায় রাজেশের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যা তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তার জোরাজুরিতে বিয়ের পর ৪০ দিনে মাত্র ছয়বার গোসল করেছেন রাজেশ। এ বিষয়ে রাজেশের বক্তব্য, তিনি শুদ্ধির জন্য সপ্তাহে একবার শরীরে পবিত্র গঙ্গাজল ছেটান।

গোসল করা নিয়ে একাধিকবার ঝগড়ার পর রাজেশের স্ত্রী আগ্রার পারিবারিক পরামর্শ কেন্দ্রে ডিভোর্সের আবেদন করে তার বাবার বাড়িতে চলে যান। এ অবস্থায় ওই নারীর পরিবার স্থানীয় থানায় রাজেশের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেছে।

ডিভোর্স আবেদনের পরিপ্রেক্ষিতে পারিবারিক পরামর্শ কেন্দ্র থেকে রাজেশেকে ডাকা হলে তিনি নিয়মিত গোসল করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রতিশ্রুতি দেন। তবে তার স্ত্রী ফের সংসার করতে রাজি নন। সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X