দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে উপড়ে ফেলা হলো ৩ হাজার চা গাছ

চা বাগানের প্রায় তিন হাজার চা গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
চা বাগানের প্রায় তিন হাজার চা গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি চা বাগানের প্রায় তিন হাজার চা গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের খয়েরবাগান সংলগ্ন চরতিস্তা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তা পাড়া এলাকার মোছা. আছমা আক্তারের সঙ্গে একই এলাকার মো. ফরিদুল ইসলাম ও মো. ইউসুফ আলী গংদের প্রায় ১ একর ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফরিদুল ইসলাম ও ইউসুফ আলীর নেতৃত্বে ১৫–২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আছমা আক্তারের ভোগদখলীয় প্রায় ৫০ শতক জমিতে প্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় তিন হাজার ফলনশীল চায়ের গাছ কেটে ও উপড়ে ফেলে। এ সময় ভুক্তভোগী ও তার স্বামী বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী আছমা আক্তার বলেন, এই জমিটি আমরা ক্রয় সূত্রে প্রায় ২০ বছর ধরে ভোগদখল করে আসছি। ২০১৮ সালে তেঁতুলিয়া থেকে চায়ের চারা এনে দুই বিঘা জমিতে বাগান করি। একজন নারী হয়ে দিন-রাত পরিশ্রম করে এই বাগান গড়ে তুলেছি। এই বাগান থেকেই আমার সন্তানদের পড়াশোনার খরচ চলত। কিন্তু ইউসুফ ও ফরিদুলসহ ১৫/২০ জন লোক এসে সব চা গাছ উপড়ে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে।

দেবীগঞ্জ উপজেলা ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির আহ্বায়ক আবুল বাশার বসুনিয়া বলেন, মোশাররফ হোসেন ও আছমা দম্পতি দীর্ঘদিন ধরে তিলে তিলে এ চা বাগানটি গড়ে তুলেছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা রাতের আঁধারে সব চা গাছ উপড়ে দিয়ে পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

দেবীগঞ্জ থানার ওসি এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ভুক্তভোগী থানায় একটি এজাহার দিয়েছেন। মামলার দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X