Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',8)' at line 1
অমরেশ দত্ত জয়, চাঁদপুর
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

মৎস্য জাদুঘরে এক দুপুর

মৎস্য জাদুঘরে এক দুপুর

দেশীয় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে নানা কারণে। এর মধ্যে ইলিশের বিভিন্ন প্রজাতি ছাড়াও অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এমন মাছের সংখ্যা কম নয়। তাই বিলুপ্তপ্রায় এসব মাছের নমুনা সংরক্ষণ করতে ১৯৮৪ সালে ইলিশের বাড়ি চাঁদপুরে তৈরি হয়েছে মৎস্য জাদুঘর। এ জাদুঘরের অবস্থান শহরের ওয়ারল্যাস বাজার এলাকার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ ভবনে। যেখানে তিনশর বেশি বিলুপ্ত প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে।

মৎস্য জাদুঘরে গিয়ে দেখা যায়, স্বাদু পানি ও সমুদ্রের তিনশর বেশি বিলুপ্ত প্রজাতির মাছ ও জলজ প্রাণী নির্দিষ্ট মাত্রায় ফরমালিন দিয়ে নানা আকৃতির গোলাকার কাচের জারে রাখা হয়েছে। যার বাইরে লেখা রয়েছে মাছ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

জাদুঘর ঘুরে দেখা যায়, এতে রয়েছে বিলুপ্তপ্রায় মহাশোল মাছ, বিরল প্রজাতির জইয়া মাছ, রানি, চিতল, গারুয়া, তারা বাইম, মধু পাবদা ইত্যাদি। অন্যদিকে সমুদ্রের হাঙর মাছ, ঝিনুক, বামশ মাছ, ইলিশ ও মাছের ডিমও স্থান পেয়েছে জাদুঘরে। এ ছাড়া এখানে রয়েছে জলাশয়ে ঘুরে বেড়ায় এমন গুইসাপ, কচ্ছপসহ নানা প্রাণী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত চাঁদপুরের রুপালি ইলিশসহ চন্দনা ইলিশ, গোর্তা ইলিশ, কেনোলেসা ইলিশের মতো দুর্লভ প্রজাতির ইলিশের নমুনাও ফরমালিন দিয়ে জারে রাখা হয়েছে। এসব মাছ ও প্রাণীর দর্শন ও প্রজাতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থী, জেলে এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলো সম্পর্কে তাদের জানার আগ্রহ আছে। এ ছাড়া গবেষণার কাজের জন্য অনেকে এখানে আসেন। জাদুঘরে একসঙ্গে স্বাদু পানির মাছ এবং সামুদ্রিক মাছের নমুনা দেখা যায়।

নদী কেন্দ্র চাঁদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদার বলেন, বিলুপ্ত সব প্রজাতির মাছ ও প্রাণীকে দ্রুত চেনার উপায় হিসেবে জাদুঘরটির প্রতিটি কাচের জারের ওপর তাদের নামসংবলিত তথ্যও দেওয়া রয়েছে। এতে শিক্ষার্থীসহ দর্শনার্থীরা মাছের প্রজাতি সম্পর্কে এবং মাছের দর্শনবিদ্যা সম্পর্কে সহজেই ধারণা পেয়ে থাকেন। মাছগুলাকে নির্দিষ্ট মাত্রায় ফরমালিন দিয়ে কাচের জারে রাখা হয়।

নদী কেন্দ্র চাঁদপুরের গবেষক ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যখন মনে হয় এই মাছের প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে কিংবা এটি সংরক্ষণের প্রয়োজন। তখন মাছের নমুনাগুলো সংরক্ষণ করে এখানে আনা হয়। এখানে মাছ ও প্রাণীকে মূলত ফরমালিন ফ্রিজাপ করা হয়। আমরা এ জাদুঘরে মাছ ও প্রাণী সংরক্ষণ করে যাচ্ছি যেন মৎস্য সম্পদ বৃদ্ধিতে এখানে আসা সবাই ভূমিকা রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X