স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লর্ডসে ইতিহাস গড়লেন ঋষভ পন্ত

ঋষভ পন্ত। ছবি : সংগৃহীত
ঋষভ পন্ত। ছবি : সংগৃহীত

ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত লর্ডসে গড়লেন নতুন এক ইতিহাস। ইংল্যান্ডের মাটিতে কোনো সফরকারী উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিলেন তিনি।

পূর্বে এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের টম ব্লান্ডেলের দখলে, যিনি ২০২২ সালে ইংল্যান্ড সফরে করেছিলেন ৩৮৩ রান। এবার তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে ৪০৮ রানে পৌঁছে গেলেন পন্ত।

ইংল্যান্ডে সফরকারী উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ রান**

ঋষভ পন্ত — ৪০৮

টম ব্লান্ডেল — ৩৮৩

ওয়েইন ফিলিপস — ৩৫০

মহেন্দ্র সিং ধোনি — ৩৪৯

প্রথম ইনিংসে ৮৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত, যা তার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ষষ্ঠ অর্ধশতক। ম্যাচের সময় আঙুলে চোট পেয়ে ফিল্ডিং করতে না পারলেও ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। তার স্বাভাবিক আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন, এমনকি দৃষ্টিনন্দন রিভার্স স্কুপও খেলেছেন।

কেএল রাহুলের সঙ্গে গড়েছিলেন শতরানের জুটি। উল্লেখযোগ্যভাবে, ইংল্যান্ডে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়ার রেকর্ডটিও এই দু’জনের দখলে। রাহুল-পন্ত জুটি ইতিমধ্যেই তিনটি শতরানের পার্টনারশিপ গড়েছে, যা অন্য কোনো ভারতীয় জুটির নেই। দ্রাবিড়-টেন্ডুলকার, গাঙ্গুলি-টেন্ডুলকার বা কোহলি-রাহানের মতো জুটিগুলোর সর্বোচ্চ দুটি শতরানের পার্টনারশিপ আছে।

পন্তের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। ইংল্যান্ডে শেষ ৮ ইনিংসে এটি তার সপ্তম পঞ্চাশোর্ধ্ব রান। বিদেশের মাটিতে কোনো দেশের বিপক্ষে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ৫০+ স্কোরের রেকর্ডেও ভাগ বসিয়েছেন পন্ত। এই ক্ষেত্রে তিনি ভারতীয় কিংবদন্তি এমএস ধোনির পাশে দাঁড়িয়েছেন, দুজনেরই রয়েছে ৮টি করে ৫০+ ইনিংস।

ঋষভ পন্তের এই অবিশ্বাস্য ফর্ম ভারতের জন্য বড় শক্তি হয়ে উঠেছে। লর্ডসের ঐতিহ্যবাহী মাঠে এমন রেকর্ডগড়া ইনিংস ক্রিকেটবিশ্বের কাছে আবারও তার সামর্থ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১০

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১১

আইনজীবী বারে হামলা

১২

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৩

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৪

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৫

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৮

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৯

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X