কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

বাঁ থেকে সংগঠনের সভাপতি সাদিক হোসেন মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সংগঠনের সভাপতি সাদিক হোসেন মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল’—এ স্লোগানকে ধারণ করে পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতায় কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভাশেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নতুন এ কমিটি দুই বছর মেয়াদে (২০২৫-২০২৭) দায়িত্ব পালন করবে। সভায় সভাপতিত্ব করেন মিডিয়া ফোরামের বিদায়ী সভাপতি এম ফিরোজ মিয়া। সভায় মিডিয়া ফোরামের উপদেষ্টা প্রথম আলোর প্রয়াত ফটোসাংবাদিক এম সাদেকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফিরোজ মিয়া। নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), সহসভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সহসভাপতি হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ), সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহ-সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারী (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আজকের পত্রিকা), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ (দৈনিক ডাক প্রতিদিন), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা জুয়েল (দৈনিক ডাক প্রতিদিন)।

নির্বাহী সদস্য পদে রয়েছেন—কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), এম ফিরোজ মিয়া (দৈনিক ভোরের সূর্যোদয়), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন) ও আহসান হাবীব পাখি (আনন্দ টিভি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X