পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ

বাস চলাচল বন্ধ থাকায় ‍দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি : কালবেলা
বাস চলাচল বন্ধ থাকায় ‍দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি : কালবেলা

খুলনা-পাইকগাছা-কয়রা সড়কে বেহাল দশার কারণে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। গাড়ি বন্ধের কারণে শত শত যাত্রী বাস স্ট্যান্ডে এসে বিপাকে পড়েছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেক মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছে।

শনিবার (১২ জুলাই) গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানার পাশে বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। ফলে ভোর থেকে সব ধরনের বাস-ট্রাক বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি।

খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে। এ ছাড়া ৭০টি ঢাকায় যায়। সড়ক খারাপ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।

মনিরুল হুদা নামে এক বাসযাত্রী জানান, আমাকে খুলনা কোর্টে জরুরি কাজে যেতে হবে। বাস বন্ধের কারণে বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেলে যেতে পারছি না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা জানান, জরুরি কাজের জন্য বাড়িত এসে ছিলাম। কিন্তু এখন যেতে পারছি না। আবার ১০০ টাকা খরচ করে বাড়ি ফিরে যেতে হবে।

কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী জানান, কপিলমুনির ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুর মোড়ের অবস্থা খুব খারাপ। সকাল থেকে অনেক যাত্রী কাউন্টার থেকে ফিরে যেতে দেখেছি। এক কথায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

বাস ড্রাইভার আবু বক্কর জানান, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

বাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয় স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যেবর্তী স্থান এবং কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা বেশি খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে মেরামতের চেষ্টা করছি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, তালা থানার পাশে মালবোঝাই ট্রাক রাস্তার মাঝে নষ্ট হয়ে গেছে। সে জন্য গাড়ি চলাচল বন্ধ আছে।

খুলনা সড়র ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। অচিরেই সড়ক চলাচল স্বাভাবিক হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১০

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১১

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৩

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৪

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৫

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৬

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৭

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৮

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

২০
X