কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

এফিডেভিট জালিয়াতি : কম্পিউটার দোকানের কর্মচারী রিমান্ডে

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

রাজধানীর রূপনগর থানার এফিডেভিট জালিয়াতির ঘটনায় করা মামলায় কম্পিউটার দোকানের কর্মচারী আবু বকর সিদ্দিক ওরফে সজীবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া একই মামলায় আরেক কর্মচারী রাইসুল ইসলাম নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রোববার (১৩ জুলাই) আদালতের নেজারত শাখার অফিস সহকারী মো. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৯ জুলাই ঢাকার ৮ নম্বর সিএমএম আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সচিব নজরুল ইসলাম কিছু এফিডেভিট স্বাক্ষর করাতে আসেন। কপিগুলো যাচাই করার জন্য আদালত আমার কাছে পাঠান। কপিগুলো মধ্যে কিছু জাল কপি পাই। আদালতকে বিষয়টি জানালে আদালত পুলিশকে জানান। পরে এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার কিছু চক্র এভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের বিভিন্ন কাজের বিপরীতে জাল এফিডেভিট তৈরি করে, যা আদালতের নজরে এসেছে।

এ ঘটনায় আদালতের নেজারত শাখার অফিস সহকারী মো. খালিদ হোসেন রূপনগর থানায় গত ১১ জুলাই মামলা করেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১০

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১১

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১২

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৩

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৪

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৫

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৬

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৭

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৯

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

২০
X