কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘যে নেতারা তাদের দলে নিয়েছে তাদের আগে বহিষ্কার করা উচিত’

কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন হাবিব-উন-নবী খান সোহেল। ছবি : কালবেলা
কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন হাবিব-উন-নবী খান সোহেল। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তাদের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলালে হবে না। যেভাবে ইট দিয়ে তারা হত্যা করেছে, সেভাবে তাদের ইট মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আর যে নেতারা তাদের দলে নিয়েছেন তাদের আগে বহিষ্কার করা উচিত।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, এখন আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে। সবাই তুলবে, এটাই স্বাভাবিক। জামায়াতে ইসলামীও আঙুল তুলছে। জামায়েত ইসলামের আমির কয়েকদিন আগে বলেছেন, ৪৭ থেকে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত। তিনি ক্ষমা চেয়েছেন। তাহলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কেন? একাত্তর বলতে কী লজ্জা লাগে? একাত্তরের কথা কি বলতে পারেন না?

তিনি আরও বলেন, জামায়াতের আরেক নেতা বলেছেন, ৭১ আর রাজাকারের কার্ড ব্যবহার করে কোনো সুবিধা করা যাবে না। আমরা কি ভুলে গেছি, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যারা হানাদার বাহিনীর সঙ্গে থেকেছে তাদের পরিচয় কী? আমরা মনে করি, নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে তাদের মাফ চাওয়া উচিত।

সোহেল বলেন, বিএনপি চাঁদাবাজের দল নয়। যারা এসব করে তারা দলের কেউ না। জিয়াউর রহমান আমাদের নেতা, আমরা তাকে নিয়ে গর্ব করি। দেশপ্রেম ও সততার পরীক্ষায় একশতে একশ পাওয়া যায় না। কিন্তু জিয়াউর রহমানকে ৯৯ নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে একশতে একশ দিতে হবে। আমরা সেই নেতার দল করি।

কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়াকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ময়মনসিংহ বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির জেলা বিএনপি, নেত্রকোনা ও সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X