বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহর গজব পড়ুক, যারা মানুষ হতে পারল না : খায়রুল বাসার

খায়রুল বাসার । ছবি : সংগৃহীত
খায়রুল বাসার । ছবি : সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে বইছে তীব্র শোক ও ক্ষোভ। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে মুখ খুলছেন দেশের তারকা শিল্পীরাও। এবার সেই কাতারে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

সোহাগ হত্যা প্রসঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেলে খায়রুল লিখেছেন, আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা মানুষ হতে পারল না। যারা জীব-জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।

এরপর সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন, প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।

খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রমুখ গলা চড়িয়েছেন ফেসবুকে।

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই হত্যাকাণ্ডে জড়িত আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

জানা যায়, চাঁদা না পেয়ে প্রকাশ্য এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। ইতোমধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে।

এদিকে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X