স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ 

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার টি-টোয়েন্টিতেও একই চাপে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজয়ের পর সিরিজ বাঁচাতে আজকের (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া ভিন্ন কোনো রাস্তা খোলা নেই লিটনদের কাছে।

ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচের ব্যর্থতার পর দল গঠনে পরিবর্তন আনার আভাস দিয়েছেন বাংলাদেশ কোচিং স্টাফ।

অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে জোর সমালোচনা থাকলেও কোচ ফিল সিমন্স এখনও তার ওপর আস্থা রাখছেন। যদিও ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন লিটন, তবে টি-টোয়েন্টিতে তার ওপরই ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এর মধ্যেই আলোচনায় এসেছে ব্যাটিং লাইনআপে নতুন চমক। প্রথম ম্যাচে না খেলা জাকের আলী অনিক ফিরতে পারেন আজকের একাদশে, যা মিডল অর্ডারে স্থিতি দিতে পারে।

বোলিং আক্রমণেও পরিবর্তনের ইঙ্গিত। তাসকিন আহমেদের জায়গায় মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। অভিজ্ঞ মোস্তাফিজের কাটার ও স্লোয়ার শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে। পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে সামগ্রিকভাবে ১৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৬ বার, বাকি ১২ বার জিতেছে শ্রীলঙ্কা। এসব পরিসংখ্যান বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন চিত্রই দেখাচ্ছে।

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রে ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, নুয়ান থুসারা এবং বিনুরা ফার্নান্দো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X