বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জানাজায় প্রথমবার মুখ খুললেন হুমায়রার বাবা

জানাজায় প্রথমবার মুখ খুললেন হুমায়রার বাবা। ছবি : সংগৃহীত
জানাজায় প্রথমবার মুখ খুললেন হুমায়রার বাবা। ছবি : সংগৃহীত

করাচির ডিফেন্স ফেইজ-৬ এর নিজ ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া অভিনেত্রী হুমায়রা আসগরকে শুক্রবার (১২ জুলাই) লাহোরে দাফন করা হয়েছে। এদিন জানাজা ও দাফনের সময় প্রথমবারের মতো মেয়ের মৃত্যু নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তার বাবা। তার বক্তব্যে উঠে এসেছে কিছু অজানা তথ্য এবং ছড়িয়ে পড়া গুজব নিয়ে তার প্রতিক্রিয়া।

জানাজায় উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া হুমায়রার বাবাকে প্রশ্ন করা হয়, তিনি কেন গত প্রায় ৯ মাস ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ করেননি এবং ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে তার মতামত কী। উত্তরে তিনি বলেন, ‘আমি এসব কিছুই জানি না। এসব তথ্য আমার ছেলের কাছে আছে। আমার কাছে কোনো স্মার্টফোনও নেই, আমি শুধু একটা সাধারণ ফোন ব্যবহার করি।’

গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে, পরিবার নাকি হুমায়রার মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে হুমায়রার বাবা বলেন, ‘আমরা কখনোই হুমায়রার মরদেহ গ্রহণ করতে অস্বীকার করিনি। মেডিকেল প্রক্রিয়া তখনো সম্পূর্ণ হয়নি। সেটা শেষ হলেই মরদেহ হস্তান্তর করা হতো।’

মেয়ের মৃত্যুর তদন্ত হওয়া উচিত কি না- এমন প্রশ্নে হুমায়রার বাবা আকাশের দিকে তাকিয়ে শুধু বলেন, ‘যা আল্লাহ চান, সেটাই হবে।’

হুমায়রার এক চাচাতো ভাই জানান, তার বাবা ওই সময় গ্রামের বাড়িতে ছিলেন এবং কিছুদিন আগেই নিজের বোনের মৃত্যুতে শোকাহত ছিলেন। এ কারণেই তিনি মেয়ের সঙ্গে যোগাযোগে ছিলেন না।

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়। আদালতের একজন বেইলিফ বকেয়া ভাড়ার কারণে তাকে উচ্ছেদ করতে গিয়ে বারবার কড়া নাড়ার পরও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখানেই পাওয়া যায় পচাগলা মরদেহ।

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, মরদেহ ছিল পচনের চূড়ান্ত স্তরে। বিশেষ করে নিচের অংশে মাংস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং পোকামাকড় দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, প্রায় নয় মাস আগেই হুমায়রার মৃত্যু হয়েছে। এই তথ্য থেকেই তার বাবার সঙ্গে দীর্ঘ ৯ মাস যোগাযোগের অভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়।

সব জল্পনা-কল্পনা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লাহোরে ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তবে, হুমায়রার জানাজায় বিনোদন অঙ্গনের কেউই উপস্থিত ছিলেন না- এ বিষয়টি পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, হুমায়রার মতো একজন অভিনেত্রীর শেষ বিদায়ে সহকর্মীদের এমন অনুপস্থিতি দুঃখজনক।

হুমায়রা আসগরের এই মর্মান্তিক মৃত্যু এবং এর পারিপার্শ্বিক ঘটনাগুলো সমাজের সংবেদনশীলতা, পারিবারিক সম্পর্ক এবং বিনোদন জগতের অভ্যন্তরীণ চিত্র নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X