চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকল্পের সুফল পেতে একসঙ্গে কাজ করতে হবে

প্রকল্পের সুফল পেতে একসঙ্গে কাজ করতে হবে

জলাবদ্ধতা নিরসনে যে সব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো ফলপ্রসূ করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, সিটি করপোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ প্রতিটি সেবা সংস্থাকে মিলে সমন্বয়ের মধ্যে কাজকে এগিয়ে নিতে পারলে ভালো একটি রেজাল্ট আসবে। তিনি বলেন, আমরা কয়েকটি খালে পরীক্ষামূলকভাবে নেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হিজরা খালে নেট দেব এবং সেটা প্রতিনিয়ত পরিষ্কার করব। পরীক্ষামূলক করে যদি সুফল পাই, তাহলে অন্য খালগুলোতে করতে পারি। সেইসঙ্গে মানুষের সচেতনতা বাড়াতে হবে। মানুষ সচেতন না হলে কোনো কাজ সফল করার সম্ভব নয়। কর্ণফুলী নদী ভরাট হয়ে যাচ্ছে মানুষের অসচেতনার জন্য।

মেয়র আরও বলেন, এবার জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে জোয়ারের পানি ও রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে; কিন্তু চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার জন্য মানুষের আঙুল মেয়রের দিকে উত্তোলিত হয়। কারণ মেয়র ও কাউন্সিলররা তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। বারইপাড়া নতুন খাল খনন ছাড়া জলাবদ্ধতা নিরসনে চসিকের অন্য কোনো প্রকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, আমরা বরাইপাড়া নতুন খাল খননে একটা প্রকল্পের কাজ করছি। বর্তমানে সেটির কাজ চলছে।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনেক ছোটখাটো নালা আছে। এগুলোর জন্য জলাবদ্ধতা হবে এই ধারণাটা পোষণ করা ঠিক নয়। ভারি বৃষ্টি হলে প্রবল স্রোতে পানি যায়; কিন্তু খালে স্লুইসগেট করা হয়েছে সেগুলো সে রকম প্রশস্ত নয়। চারদিকে ভরাট করে স্লুইসগেটগুলো করেছে খুব সরু। তাই প্রবল স্রোতে যাওয়া পানি স্লুইসগেট দিয়ে তেমন যেতে পারে না। সেখানে ময়লা আটকে থাকে, যা পরিষ্কার করারও কোনো ব্যবস্থা নেই। স্লুইসগেটের কপাট লাগানো হয়নি। তাই প্রবল জোয়ার ঢুকছে। এ কারণে পানি বেশি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১০

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১১

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১২

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৩

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৪

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৫

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৭

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৮

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৯

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

২০
X