কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

দুমাসেই ডেঙ্গুতে ৪৬৭ জনের মৃত্যু

দুমাসেই ডেঙ্গুতে ৪৬৭ জনের মৃত্যু

গত দুই মাসে অর্ধ সহস্রাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। এ রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবারও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমতে শুরু করেছে। তবে জুলাই ও চলতি মাসে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে। চলতি মৌসুমে ১ লাখ ৮ হাজার ৬৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে আগস্টের গত ২৩ দিনে ৫৬ হাজার ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়। আর গত জুলাইয়ে ভর্তি হয় ৪৩ হাজার ৮৫৪ জন। দুই মাসে ১ লাখ ৬৫২ রোগী ভর্তি হয়। এ নিয়ে চলতি মৌসুমে ৫১৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এর মধ্যে শুধু আগস্টের গত ২৩ দিনে ২৬৩ জন মারা যান। আর জুলাইয়ে ২০৪ জন মারা যান। মোট আক্রান্ত ও মৃত্যুর সিংহভাগ এ দুই মাসে ঘটেছে।

অন্যান্য মাসের হিসাবে দেখা গেছে, জানুয়ারি মাসে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই, মে মাসে দুই এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়। আক্রান্তের হিসাবে দেখা গেছে, গত জানুয়ারিতে ৫৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬ এবং জুনে আরও ৫ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ২০১ জনের মধ্যে রাজধানীর ৫৬টি হাসপাতালে ভর্তি হয় ৯২৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ২৭৫ জন। গতকাল মৃত্যু হওয়া আটজনের মধ্যে রাজধানীতে ছয় আর ঢাকার বাইরে দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X