বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বগুড়ায় প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

করতেন শিক্ষকতা
বগুড়ায় প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক পারভেজ আলম তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল শনিবার প্রকাশ্য দিবালোকে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বগুড়া কৈচড় বিএম কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। এদিকে ছেলে হত্যার খবর পেয়ে বাবা মনসুর তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, পারভেজ স্থানীয় সাবরুল বাজার থেকে মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার-পাঁচজন তার পথরোধ করে কোপাতে থাকে। পারভেজ দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাকে কোপানো হয়। পরে স্থানীরা উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে চাঁদার দাবিতে সাগর ও তার লোকজন ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে যান। এ নিয়ে আগস্টে আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগ জানানো হয়। ওসি সেখানে উপস্থিত ছিলেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের কবজি বিচ্ছিন্ন ছিল।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারভেজের পরিবারকে একাধিকবার সাগরের বিরুদ্ধে মামলার কথা বলা হয়েছিল। তবে তারা মামলা করেননি। চেয়ারম্যান অভিযোগ দিলে ওই এলাকায় অভিযান চালানো হয়। তখন সাগর বাধ্য হয়ে কয়েকদিন আগে এক মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তার কয়েকজন সহযোগীকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X