কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘বাগানে’ বসেই শহর ঘুরুন

‘বাগানে’ বসেই শহর ঘুরুন

নগর কিংবা শহুরে জীবনে এক চিলতে উঠান কিংবা একটুখানি বাগান স্বপ্নের মতো। একদিকে স্থানের অভাব, অন্যদিকে সময়ের; কিন্তু কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। আসলেই তাই। ভারতের চেন্নাইয়ে এমনই একজন নিজের অটোরিকশাকে পরিণত করেছেন ছোট্ট বাগানে।

তার এমন অভিনব কাজের জন্য সব মহলে প্রশংসা পাচ্ছেন। এমনকি ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে তার এমন অটোর ছবি ও ভিডিও। নেটিজেনদের প্রশংসায়ও ভাসছেন এই শৌখিন চালক। কম দূরত্বে কম ভাড়ায় দৈনন্দিন যাতায়াতে ভারতসহ বাংলাদেশের অনেক শহরেই ব্যাপক জনপ্রিয় বাহন অটোরিকশা। আর তাই যাত্রী আকর্ষণে অনেক চালকই কৃত্রিম ফুল, রঙিন কাগজ, দারুণ সব স্লোগান কিংবা বিখ্যাত ব্যক্তিদের উক্তিতে অটোরিকশা সাজান। রঙচটে চিত্রকর্ম আর লাল-নীল বাতিওয়ালা অটো তো হরহামেশাই চোখে পড়ে; কিন্তু সবারই দৃষ্টি কেড়েছে এ গ্রিন অটো। যেন অক্সিজেন ব্যাংক সঙ্গে করেই চলাচল।

কারণ একটাই, এটি যেন শুধু অটো নয়—সুন্দর সাজানো-গোছানে এক বাগান। কেউ কেউ নাম দিয়েছেন ‘ট্রাভেলিং পার্ক’ অর্থাৎ ভ্রমণরত পার্ক।

ইনস্টাগ্রামে এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অটোর ভেতরটা প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজ সৌন্দর্যে। গাছপ্রেমীদের জন্য এ যেন ছোটখাটো এক অভয়ারণ্য। গাড়ির ছাদেও সবুজের সমারোহ। শুধু তাই নয়, আছে অনুপ্রেরণামূলক বই, পোস্টার এবং খাবার পানিও। সামাজিকমাধ্যমে এ বাহনে ঘুরে বেড়ানোকে জীবনের সবচেয়ে ভালো অটো ভ্রমণের অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন এক যাত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X