কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

নাচ ও রবীন্দ্রসংগীতে ‘মানা’ ঢাবি অধ্যাপকের!

বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠান
নাচ ও রবীন্দ্রসংগীতে ‘মানা’ ঢাবি অধ্যাপকের!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের উদ্যোগে আগামীকাল ২৭ সেপ্টেম্বর উদযাপন হবে বিশ্ব পর্যটন দিবস, যার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতিসংঘের অধীন বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সব সদস্য দেশে দিবসটি পালিত হয়ে আসছে। যদিও ঢাবির সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ এবং রবীন্দ্রসংগীতে বিধিনিষেধ দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ব পর্যটন দিবস দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেন তারা। কিন্তু এই অনুষ্ঠানে নাচ এবং রবীন্দ্রসংগীত পরিবেশনার অনুমতি দেননি এমবিএ প্রোগ্রামের

কো-অর্ডিনেটর অধ্যাপক ড. কামরুল হাসান। এই অধ্যাপক গান, নাচকে পাপ এবং রবীন্দ্রসংগীত বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করেছেন বলে ভাষ্য শিক্ষার্থীদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক।

এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘অধ্যাপক কামরুল হাসান দুয়েকটি গানের অনুমতি দিলেও নাচের ক্ষেত্রে দিতে চাননি। পরে আমরা বারবার অনুরোধ করার পর অনুমতি দেন। সে অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখি। কিন্তু প্রোগ্রামের কয়েকদিন আগে ফের নিষেধ করে দেন। তিনি জানান, এটি পাপ এবং না করতে ওপরের নির্দেশ আছে বলে জানান। তিনি শুধু তার পছন্দমতো কবিতা, বক্তব্য আর একটা গান রেখেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, বিভাগের চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে।’

যদিও অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি কালবেলাকে বলেন, ‘এটা (সাংস্কৃতিক অনুষ্ঠান) দায়িত্ব নিয়ে করতে পারে এমন শিক্ষক আমি খুঁজে পাইনি। আমি বলেছি কেউ এটা দায়িত্ব নিয়ে করতে পারলে আমার কোনো আপত্তি নেই। এর বাইরে আমি কিছুই বলিনি।’

এদিকে বিভাগের বিবিএ শিক্ষার্থীদের কাউকে কাউকে অ্যাটেনডেন্সের (হাজিরা) নামে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই অধ্যাপকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি বিভাগের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ।

এ বিষয়ে অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে আমি কিছু করিনি। কারও অ্যাটেনডেন্স না থাকলে তাতে তো আমার কিছু করার নেই। অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা নানাভাবে আমাকে হেনস্তার চেষ্টা করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X