ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

শুটিংয়ে পাল্টাপাল্টি অভিযোগ

গুলির ঘাপলা ও যৌন হয়রানি
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাম্প্রতিক ঘটনায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি হয়েছে। গুলি নিয়ে ঘাপলা করার অভিযোগ যার দিকে, সেই জাতীয় দলের ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান প্রথমে একটি সাধারণ ডায়েরি করেন। আরেক সাধারণ ডায়েরি করেছেন জাতীয় দলের শুটার কামরুন নাহার কলি।

সম্প্রতি জাতীয় এক শুটার অভিযোগ করেন, ‘আমাকে পাঁচ গুলি দিয়ে ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান জোরপূর্বক ৫০ গুলি বুঝে নিয়েছি—মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেন।’ সে ঘটনায় আব্দুর রহমান গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি থানায় যে কাগজপত্র দিয়েছেন, ওই শুটারের স্বাক্ষর করা কাগজের সঙ্গে তার মিল নেই বলে অভিযোগ উঠেছে। ২০১৯ সালের এসএ গেমসের সময় ৫ হাজার গুলি কেলেঙ্কারির দায়ে শুটিং থেকে বহিষ্কৃত হওয়া আব্দুর রহমান বর্তমান দায়িত্ব পালনকালেও গুলি নিয়ে ঘাপলা করেছেন—এমন অভিযোগ সাবেক-বর্তমান একাধিক শুটারের। ঘাপলার ঘটনা আড়াল করতেই সাধারণ ডায়েরি করা হয়েছে—অভিযোগ করেছেন একাধিক শুটার।

এদিকে শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন দুই জাতীয় শুটার তাসমিয়াতি এমা ও কামরুন নাহার কলি। ওই ঘটনার পর থেকে শুটিং স্পোর্টস ফেডারেশনের ওই কর্মকর্তা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। এমনকি ২০ সেপ্টেম্বর কামরুন নাহার কলির এক সহকর্মীকে শুটিং ফেডারেশনের ভেতরে ধর্ষণের হুমকি দিয়েছেন—এমনটাও সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। আরও উল্লেখ করা হয়, ‘জাতীয় দলে অবস্থানকালে প্রধান অভিযুক্ত জি এম হায়দার প্রায় সময়ে গেটের সামনে আজেবাজে ইশারা-ইঙ্গিত করেছেন, তাকে সন্তুষ্ট করতে হবে—এমন অসামাজিক কথাবার্তাও বলেছেন।’ শুটিংয়ে সাম্প্রতিক যৌন হয়রানির ঘটনায় সরব হয়েছেন দুই শুটার কামরুন নাহার কলি ও তাসমিয়াতি এমা এবং সাবেক শুটার শারমিন আক্তার রত্না। এ কারণে জি এম হায়দার ও তার লোকজন উল্লিখিতদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং সমঝোতায় না গেলে বড় ধরনের ক্ষতি করা হবে বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

ডায়েরিতে সাবেক শুটার ও কোচ শারমিন আক্তারের বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না কালবেলাকে বলেছেন, ‘সুস্পষ্ট অভিযোগ থাকার পর নৈতিকতার কারণে আমি সরব হয়েছি, আমার মতো সাবেকরা সরব হয়েছেন। আমরা এ ঘটনার শেষ দেখতে চাই। দেখতে চাই অপরাধীরা কতদূর যেতে পারেন। আমি গোটা ক্রীড়াঙ্গন এবং গণমাধ্যমকর্মীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X