মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা হলে তারেক রহমানের নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করব। ধর্মীয় বর্ণ প্রথার বিরুদ্ধে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সারা জীবন লড়াই- সংগ্রাম করেছেন। দেশ ও বিদেশে আমি গর্বের সঙ্গে বলি আমি তার উত্তরসূরি। এরকম একজন মহান মানুষ আমাদের এলাকার সন্তান হওয়ায় আমি অত্যন্ত গর্বিত।

যোগেন্দ্রনাথের বিষয়ে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সম্পর্কে জানে না। আমরা নতুন প্রজন্মের কাছে তার পরিচিতি তুলতে ধরতে চাই। এ উদ্দেশ্যে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

স্বপন বলেন, বিগত সরকারের আমলে যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি নির্বাচিত হতে পারলে তার স্মৃতি রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করবে।

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৩তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্টু লাল মন্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X