কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও

বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে উল্লেখযোগ্যহারে বেড়েছে চাল ও ডালের দাম। বিশেষ করে দেশি মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। অন্যদিকে, বাজারে নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। মৌলিক খাদ্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে। এদিকে, শীতের ভরা মৌসুমে বাজারে সবজির সরবরাহ বাড়লেও দামে ক্রেতাদের অস্বস্তি কাটেনি।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৩-৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রশিদ মিনিকেটের দাম ৭২ থেকে বেড়ে ৭৫ টাকা, নন-ব্র্যান্ডের মিনিকেট ৬৫ থেকে ৭০ টাকায় এবং দামি মিনিকেট মোজাম্মেলের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৬ টাকা হয়েছে।

ধরনভেদে দেশি নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৭২ থেকে ৮৫ টাকা কেজি দরে, যা সপ্তাহখানেক আগে ৩ থেকে ৪ টাকা কম ছিল। আর আমদানি করা নাজিরশাইলের দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকা হয়েছে।

বছরের এই সময়ে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার কথা। খুচরা বিক্রেতারা বলছেন, সাধারণত প্রতি বছর এসব চাল বাজারে আসার পর পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে; কিন্তু এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে খুচরা দোকানে নতুন চাল বিক্রি হতে শুরু করবে। নতুন চাল আসার পর পুরোনো চালের দাম আরও বাড়তে পারে বলে ধারণা বিক্রেতাদের।

সবজির বাজারেও অস্বস্তি : গত সপ্তাহে ১৫-২৫ টাকায় পাওয়া ফুলকপি এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। একইভাবে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে মুলা, বেগুন ও শিমের দাম। বছরের এই সময়ে টমেটোর দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও বাজারে তা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে মুলা কেজিতে ২৫ থেকে ৩০ টাকা এবং শালগম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল ও লম্বা বেগুন ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টিকুমড়া কেজিতে ৫০ এবং পেঁপে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে এবং করলা কেজিতে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় চড়া। খুচরা বিক্রেতাদের দাবি, তীব্র শীতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না, যার ফলে বাজারে এর প্রভাব পড়েছে। ক্রেতাদের দাবি, শীতের মৌসুমে সবজির দাম কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়া এবং একই সঙ্গে চালের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে।

মাছ-মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ এবং সোনালি মুরগি ২৪০-২৫০ টাকায় স্থির রয়েছে। মাছের বাজারে পাঙাশ ১৭০-২০০ টাকা থেকে শুরু করে রুই, কাতলা ও শিং মাছের দাম তুলনামূলক চড়া। তবে স্বস্তির খবর হলো, ডিম ও মুরগির বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X