কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় প্রথম জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
হুমায়ুন কবির পাটোয়ারী। ছবি : কালবেলা
হুমায়ুন কবির পাটোয়ারী। ছবি : কালবেলা

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মতো একজন জামিন পেয়েছেন।

জামিনপ্রাপ্ত এই আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্মীপুরের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ২০২৪ সালের আগস্ট মাসে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হুমায়ুন কবিরের গুরুতর অসুস্থতার কথা তুলে ধরে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

জামিন আবেদনে আসামির আইনজীবী বলেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে তার দুই ভাই মারা গেছেন।

এ সময় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুখের মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতে এ ধরনের জামিন আবেদনে বিরোধিতা করা খুব কঠিন। তবে মানবতাবিরোধী অপরাধের কোনো আসামির সঙ্গে যেন এই আসামি যোগাযোগ না করতে পারেন। এরপর বেশ কিছু শর্ত দিয়ে জামিন আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। শর্তের মধ্যে রয়েছে আসামিকে বাসার ঠিকানা দিতে হবে, আসামি গণমাধ্যম কিংবা সামাজিক

যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবেন না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করা ছাড়া বাসা পরিবর্তন করতে পারবেন না, সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করতে পারবেন না।

শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল বলেন, একটু এদিক-সেদিক করলে জামিন আর কোনো দিনও দেওয়া হবে না।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছিল, তার বিচারে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল থেকে এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় এসেছে।

জুলাই সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম কোনো আসামি জামিন পেলেন বলে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান।

২০২৪ সালের জুলাইয়ে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট চারজন গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে হুমায়ুন কবির জামিন পেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X