কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১০:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

হাজিদের সেবায় কথা বলা রোবট

হাজিদের সেবায় কথা বলা রোবট

সৌদি আরবে হজ সামনে রেখে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর টাচস্ক্রিন রোবট। এসব রোবট বাংলা, ইংরেজিসহ অন্তত ১১ ভাষায় হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। পবিত্র কাবা প্রাঙ্গণ ও মদিনা মনোয়ারায় হজযাত্রীদের জন্য তাৎক্ষণিক অনুবাদ-সেবা দেবে চার চাকার রোবটগুলো। রিমোট কন্ট্রোল এসব রোবট আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চায়নিজ, বাংলা, হাউসাসহ ১১ ভাষায় ইসলামী বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে হাজিদের সহায়তা করবে। তবে রোবটটি টানা আট ঘণ্টা হাজিদের সেবা দিতে পারবে। ২১ ইঞ্চির টাচস্ক্রিনের রোবটের সাহায্যে হাজিরা যে কোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবেন। স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে।

এ ছাড়া ‘আল মাকরা আল হারামাইন’ সেবার মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের হাফেজদের মাধ্যমে কোরআন পাঠদান করা হয়। এর মাধ্যমে ভালোভাবে কোরআন পাঠ শিখতে আগ্রহী নানা দেশের মুসলিম ও পবিত্র মসজিদুল হারামে আসা মুসল্লিরা কোরআন শিখতে পারেন। সহজ পদ্ধতিতে কোরআন পাঠে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট লাভ করা যায়। পবিত্র মসজিদুল হারাম থেকে পরিচালিত দূরশিক্ষণের মাধ্যমে বিশ্বের পবিত্র কোরআন ছয় ভাষায় পাঠদান করা হয়। দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট কোরআন ও ই-ডিভাইসও আছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন পড়তে পারেন।

এ বছর হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি হাজি অংশ নেবেন। আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X