চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে হবে : আমীর খসরু

চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশনকেই তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা ব্যালট পেপার ছাপিয়েছে, তারা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। যাতে করে আগামীতে কোনো প্রশ্ন না ওঠে। আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রবাসীসহ ৯৫ হাজারের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে। নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারণে চট্টগ্রামে আসনগুলোয় পোস্টাল ভোট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা আলোচনা চলছে। তবে কিছু আসনে এই ভোট ফল নির্ধারণের নিয়ামক হয়েও উঠতে পারে।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর উনারা (কমিশন) দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, উনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, তবে এ দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১০

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১১

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১২

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৩

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৪

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৫

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৭

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৮

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

২০
X