কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

কুকুরের ন্যানি হতে দুই হাজার আবেদন

কুকুরের ন্যানি হতে দুই হাজার আবেদন

ফেয়ারফ্যাক্স অ্যান্ড কেনসিংটন লন্ডনের দক্ষিণ কেনসিংটনভিত্তিক একটি আন্তর্জাতিক নিয়োগ সংস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে সংস্থাটির অ্যাকাউন্ট থেকে একটি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। যদিও এটি অন্য আট-দশটি চাকরির মতো নয়। তারা মার্কিন এক ধনকুবেরের কুকুরের জন্য একজন ফুলটাইম ন্যানি খুঁজছে। অবাক করা বিষয় হলো, এ পদের জন্য এরই মধ্যে দুই হাজার আবেদন জমা পড়েছে! অবশ্য এতজন আবেদন করবেন না কেন, বেতন যে ধরা হয়েছে বছরে ১ লাখ ২৭ হাজার ডলার (১ কোটি ৩৭ লাখ টাকা)।

বিজ্ঞাপনে ফেয়ারফ্যাক্স এবং কেনসিংটন লিখেছে, আমাদের ক্লায়েন্ট তার দুটি প্রিয় কুকুরের জন্য একজন বিশেষ ও অভিজ্ঞ ন্যানি খুঁজছেন। তাকে হতে হবে তার কর্মক্ষেত্রে সেরা। কুকুরগুলোর সুস্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোকে আরামে রাখা হবে তার দায়িত্ব।

এ ধরনের বিজ্ঞাপন এবারই প্রথম দিল ফেয়ারফ্যাক্স ও কেনসিংটন। চাকরির বেতন বেশি হওয়ায় আগ্রহী প্রার্থীর অভাব হয়নি। এরই মধ্যে প্রায় দুই হাজার আবেদন জমা পড়েছে বলে জানান নিয়োগকারী জর্জ ডান।

আবেদনের আগে প্রার্থীকে অবশ্যই ভেবে দেখতে হবে, তিনি সকালে, সপ্তাহান্তে বা ছুটির দিনে কুকুরগুলোর প্রয়োজনে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারবেন কি না। ন্যানি বছরে ছয় সপ্তাহ ছুটি পাবেন; কিন্তু সবসময় পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। সূত্র: ইউপিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X