ইউসুফ আরেফিন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

চাকরি হারালেন যুব উন্নয়নের ৪ কর্মকর্তা

১৪ কোটি টাকা আত্মসাৎ
চাকরি হারালেন যুব উন্নয়নের ৪ কর্মকর্তা

যুব উন্নয়ন অধিদপ্তরের ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারা হলেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নুর, বরগুনার উপপরিচালক আলী আশরাফ, ঝিনাইদহের সহকারী পরিচালক ফজলুল হক এবং রাজধানীর গুলশান ইউনিটের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। তারা ঢাকায় প্রধান কার্যালয়ে থাকাকালে পারস্পরিক সহযোগিতায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (এনএসপি) থেকে এ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। গত ২৮ জানুয়ারি চাকরিচ্যুতির বিষয়টি জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

জানা গেছে, বরগুনার উপপরিচালক আলী আশরাফ এক সময় ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অর্থ ও অডিট শাখায় ছিলেন। সে সময় তিনি এনএসপি কর্মসূচির অর্থ অবৈধভাবে বরাদ্দের সঙ্গে জড়িত থেকে আত্মসাৎ এবং এতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন, যা তদন্তে প্রমাণিত হয়েছে।

মাগুরার উপপরিচালক ফরহাত নুর ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ে উপপরিচালক (প্রশিক্ষণ) ন্যাশনাল সার্ভিস সেলে কর্মরত থাকাকালে ৯ কোটি ৮ লাখ ১৬ হাজার টাকা আত্মসাৎ এবং এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়।

ঝিনাইদহের সহকারী পরিচালক ফজলুল হক ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তিনি ৯ কোটি ৮ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

রাজধানীর গুলশান ইউনিটে কর্মরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ মহাপরিচালকের কার্যালয়ে ন্যাশনাল সার্ভিস সেলে সংযুক্ত থাকাকালে ১১ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা আত্মসাৎ প্রক্রিয়ায় জড়িত ছিলেন বলে প্রমাণিত হওয়ায় তিনি চাকরি হারিয়েছেন।

কর্মকর্তারা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের এনএসপি থেকে ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের এপ্রিল ও মে-তে চার কর্মকর্তার নামে বিভাগীয় মামলা হয়। পরে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (যুব-১) রবিউল ইসলাম কালবেলাকে বলেন, ওই চার কর্মকর্তার নামে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা চাকরিচ্যুতির পর এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শের জন্য পিএসপির কাছে চিঠি পাঠিয়েছি। এখন বিধি অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় পরামর্শ দেবে।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষিত আগ্রহী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে আগ্রহী করতে ২০১০ সালে এনএসপি নেয় সরকার। কর্মসূচির নীতিমালা অনুযায়ী কৃষি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, গবাদি পশু পালন, চরিত্র গঠনমূলক, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ১০ বিষয়ে তিন মাস প্রশিক্ষণের পর বেকার যুবকদের কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরে সিলেটের জকিগঞ্জে এ কর্মসূচির প্রায় আড়াই কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্ত করতে গিয়েই এই চার কর্মকর্তার ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতা করার অভিযোগ ওঠে, যা তদন্তে প্রমাণিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X