কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

‘কোনো এক মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন ব্রাদার’

মেঘমল্লার বসু | ছবি : সংগৃহীত
মেঘমল্লার বসু | ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে মেঘমল্লার বলেন, শরিফ ওসমান হাদি সব সময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। উনি এমন বহু কাজ করেছেন, কথা বলেছেন যেগুলোর প্রচণ্ড সমালোচনা আমি করেছি। তার কথায় ক্রোধান্বিত হয়েছি। আশা করি দয়াল উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠাবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক তীব্র মতবিরোধ হবে আমাদের।

তিনি বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার এপেন্ডিসাইটিজের অপারেশনের সময় হাদি ভাই আমার পোস্ট শেয়ার করে লিখেছিলেন 'Get well soon, brother'। পরে কমেন্টে উনার সমর্থকরা আমি গণহত্যার সম্মতি উৎপাদনকারী হওয়ার পরও কীভাবে উনার ভাই হইলাম এই সংক্রান্ত কমেন্টে উনার শেয়ার করা পোস্ট সয়লাব করে দেওয়ার পর উনি brother শব্দটুকু কেটে দেন। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না।’

‘২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের 'শত্রু' থেকে 'প্রতিপক্ষ' হয়ে ওঠার কথা ছিল। এক পক্ষের লোকের প্রতি আরেক পক্ষের ব্যক্তিগত স্তরে কনসার্ন একটা স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল। সেটা কেন হলো না, সেই প্রশ্নের উত্তর দিতেও আবার রাজনীতি নিয়ে আসতে হবে। সেই আলাপ এখানে করব না।’

‘হাদি ভাইয়ের সাথে জীবনে সামনা-সামনি তিনবার দেখা হয়েছে। প্রত্যেক বারই খুবই অমায়িক আচরণ করেছেন। আমাদের অনেককেই রাজনীতির প্রয়োজনে অনেক আগ্রাসী পশ্চার করতে হয়, যারা ব্যক্তিগত আচরণে খুবই অমায়িক। শরিফ ওসমান হাদিকে আমার এমন মানুষই মনে হয়েছে, খুব সীমিত ইন্টার‍্যাকশানে।’ স্ট্যাটাসের শেষে মেঘমল্লার বলেন, ‘কোনো এক মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার।’

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X