সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বেলুনে গ্যাস ভরানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মান্নানের ভাড়া করা বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাইশা (১২) ভোলা জেলার সদর উপজেলার মাইনুদ্দিনের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা শেষে খালার সঙ্গে ভোলা থেকে আশুলিয়ায় নানার বাসায় বেড়াতে আসে সে।

পুলিশ জানায়, মাইশার নানা পেশায় গ্যাস বেলুন বিক্রেতা। বুধবার দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মাইশা গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X