শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

প্রতিদিনই আসছে নতুন বই

প্রতিদিনই আসছে নতুন বই

পাঠক-লেখক-দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা। বইমেলার চতুর্থ দিন অর্থাৎ গতকাল রোববার বিকেল থেকে সব বয়সের পাঠক-দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবীন-প্রবীণ অনেক লেখক এসেছিলেন মেলায়। তবে বইমেলায় তরুণ লেখকদের সমাগম বেশি। গল্প, উপন্যাস, কবিতার পাশাপাশি সংগীত, ভ্রমণ, বিজ্ঞান, চিকিৎসাসহ বিবিধ বিষয় নিয়ে তারা লিখছেন। মেলায় প্রতিদিনই আসছে নতুন বই।

বই মেলায় ঘুরতে আসা তন্ময় দাশ বলেন, এবার মেলা শুরুর পর আজকেই প্রথম এলাম। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখছি; কিন্তু অধিকাংশ প্রিয় লেখকের বই এখনো আসেনি। তাই ভাবছি আবারও আসব মেলায়। মেলার পরিবেশটা ভালো লাগছে। নতুন বইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে।

প্রতিবছর মেলায় লাখো মানুষের সমাগম ঘটে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এতে বিক্রি যেমন হয়, তেমনি বইগুলো সম্পর্কে পাঠক জানতে পারে। গত বছর বইমেলায় সারা বছরের ২৫ শতাংশ বিক্রি হয়েছিল বলে জানিয়েছিলেন প্রকাশকরা। সারা বছর কম-বেশি বই প্রকাশ হলেও ব্যবসায়িক দিক বিবেচনায় লেখক ও প্রকাশকদের লক্ষ্য থাকে মেলার দিকে। বছরের অন্যান্য সময় হাতেগোনা কয়েকটি প্রকাশনা ছাড়া বাকিগুলো অলস সময় কাটায়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রবণ প্রকাশনার প্রকাশক রবিন আহসান বলেন, মেলা ছাড়াও আমরা বই প্রকাশ করছি নিয়মিত। তবে বইমেলা এলে আমরা লেখকদের কাছ থেকে প্রচুর অনুরোধ পাই। যদিও সবার অনুরোধ রাখা সম্ভব হয় না। মান বিবেচনায় আমরা লেখা প্রকাশ করি। মুনাফা লাভ করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা বইয়ের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই। তবে কিছু প্রকাশনা আছে যারা শুধু বইমেলাকেন্দ্রিক বই প্রকাশ করছে। এর অন্যতম কারণ মেলার সময় বই প্রকাশ করলে বেশিরভাগই বিক্রি হয়ে যায়। এতে প্রকাশকের বিনিয়োগকৃত টাকা অনেকটা উশুল হয়। বছরের অন্য সময় প্রকাশকেরা ঝুঁকি নিতে চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X