কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০২:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

৫ সিটিতে হয়েছে ভোটের অনুশীলন - সুজন

৫ সিটিতে হয়েছে ভোটের অনুশীলন - সুজন

সদ্য অনুষ্ঠিত দেশের পাঁচ সিটি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বলা কোনোভাবেই যৌক্তিক হবে না। এই নির্বাচনে ভোটারদের আগ্রহ ছিল খুবই কম। গতকাল বুধবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘এই নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বস্তি প্রকাশ করেছেন। ক্ষমতাসীন দল দাবি করেছে, তাদের সরকারের অধীনে নির্বাচন অবাধ হতে পারে, এটা তার প্রমাণ। তবে সুজন মনে করে, এসব

দাবি যৌক্তিক নয়। কারণ, নির্বাচন হলো বিকল্প থেকে বেছে নেওয়ার ক্ষমতা, অধিকার ও সুযোগ। তাই যেখানে বিকল্প থাকে না, সেখানে নির্বাচনও হয় না। এসব নির্বাচনে যথাযথ বিকল্প ছিল না।’ সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী ও সুজনের নির্বাহী সদস্য ড. শাহ্দীন মালিক বলেন, ‘এখানে নির্বাচন হচ্ছে দক্ষিণ আফ্রিকার স্টাইলে। দক্ষিণ আফ্রিকার বর্তমান সরকার প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় আছে। সেখানে একটি রাজনৈতিক দল রাষ্ট্র দখল করে রেখেছে। বাংলাদেশও এখন সে পর্যায়ে চলে গেছে।’ সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘পাঁচ সিটির নির্বাচনে মেয়র পদে ভোটারদের সামনে কোনো যথার্থ বিকল্প ছিল না। বরিশালে সহিংসতার অভিযোগে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানোর ফলে সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন অনেকটা অর্থহীন হয়ে পড়ে।’ সুজন-চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সিকান্দার খান বলেন, ‘দেশে নির্বাচন-নির্বাচন খেলা বহুদিন ধরেই চলছে। রাজনীতিবিদদের মুখে উচ্চারিত ‘খেলা হবে, খেলা হবে’ স্লোগান এটিই প্রমাণ করে। এই ‘খেলা’ থেকে বেরোতে হবে। না হলে নির্বাচন অর্থবহ হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১০

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১১

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১২

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৩

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৪

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৫

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৬

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৭

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৮

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৯

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

২০
X