শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত দ্বন্দ্বে খুন সজীব

ব্যক্তিগত দ্বন্দ্বে খুন সজীব

আর্থিক লেনদেন ও বিয়ে-সংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন লক্ষ্মীপুরের যুবক সজীব হোসেন। হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই; কিন্তু নিহত সজীবকে নিয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে। কেউ তাকে বলছে কৃষক দলের কর্মী, আবার কেউ বলছে সে ছাত্রদলের কর্মী। অভিযোগ উঠেছে, বিএনপি সজীবকে নিজেদের কর্মী বলে দাবি করে হত্যার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সজীব হত্যাকাণ্ড সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা। বিএনপি সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ফায়দা নিতে এ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর আগে ভিন্ন একটি ছবি

নিয়ে লক্ষ্মীপুরে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। টাকা-পয়সা লেনদেনের বিবাদ নিয়ে সজীবকে ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন চার-পাঁচজন যুবক। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সজীব। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজীব দৌড়ে সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরে মদিন উল্যাহ হাউজিংয়ের একটি

বাসায় ঢুকছে এবং কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে নিহত সজীব ফ্ল্যাটের মালিক নোমানকে জানিয়েছিলেন যে, আর্থিক লেনদেন এবং টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে কয়েকজনের সঙ্গে সজীবের বিরোধ ছিল। তিনি বিএনপির কোনো মিছিলে অংশ নেননি। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনিও যুক্ত ছিলেন না। এর আগে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে ঘটনা জানানো হয়েছিল। পুলিশ ওই বাসা থেকে সজীবের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও জানিয়েছেন, পুলিশের কোনো গুলিতে কেউ মারা যায়নি। নিহত সজীব মারা গেছে ছুরির আঘাতে। তার শরীরে চিকিৎসকরা ৪টি কোপের চিহ্ন পেয়েছেন। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে সজীবের রক্তাক্ত দেহ এবং মারা যাওয়ার দৃশ্য। স্থানীয়রা বলছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি। ফলে যে কোনো মৃত্যুর দায় সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X