স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
ক্রিকেট

‘ডাকওয়ার্থ লুইস’ স্রষ্টার মৃত্যু

‘ডাকওয়ার্থ লুইস’ স্রষ্টার মৃত্যু

ক্রিকেটে বৃষ্টি আইনকে সংক্ষেপে বলে ডি-এল মেথড। বিস্তার করলে হয় ডাকওয়ার্থ লুইস মেথড। এই বৃষ্টি আইনের একজন স্রষ্টার নাম ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ। শুক্রবার তিনি ৮৪ বছর বয়সে মারা গেছেন।

ডাকওয়ার্থ ছিলেন ইংরেজ রাশিবিজ্ঞানী। টনি লুইসের সঙ্গে মিলে তিনি ক্রিকেটে নতুন নিয়ম প্রবর্তন করেন। তার আইন প্রয়োগ করে বৃষ্টির উপদ্রবে সংক্ষিপ্ত হওয়া অনেক ক্রিকেট ম্যাচের ফল দেওয়া সম্ভব হয়েছিল। তারাই প্রথম প্রস্তাব করেন, বৃষ্টির কারণে যদি ম্যাচে ওভার কমে, তা হলে খেলার হিসাব বা নিয়ম কী হবে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নব্বইয়ের দশকে প্রথমবার ডাকওয়ার্থ লুইস নিয়ম চালু করে ক্রিকেটে। শুরুতে নিয়মের গলদও ছিল। সবচেয়ে বিপর্যয়কর উদাহরণটি ১৯৯২ সালের বিশ্বকাপে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে কপাল পুড়েছিল প্রোটিয়াদের। বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৩ বলে ২২ রান। বৃষ্টি থামার পর তাদের লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২১ রান। ২ ওভার কমিয়ে রান কমানো হয় মাত্র একটি। ডাকওয়ার্থ নিজের বইয়ে লেখেন, ‘আমি রেডিওতে শুনছিলাম, ধারাভাষ্যকার বলছেন, নিশ্চয়ই কেউ আরও ভালো, আরও কার্যকর কোনো আইডিয়া নিয়ে আসবেন, আমি তখন গাণিতিক সমস্যাটা অনুধাবন করি।’ সেই ঘটনার অনেক পরে ২০১৪ সালে এ নিয়মের সংস্কার করা হয়। নতুন নিয়মের নাম ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস)। ডাকওয়ার্থ লুইস নিয়মে কিছু বদল করেছিলেন অস্ট্রেলিয়ার রাশিবিজ্ঞানী স্টিভেন স্টার্ন। সে কারণে আইনের সঙ্গে তার নামও যোগ করা হয়। বৃষ্টি আইন প্রণয়নের কারণে ২০১০ সালের জুন মাসে ডাকওয়ার্থ ও লুইস দুজনকেই এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মান দেওয়া হয়। ক্রিকেটে ডিএলএস নিয়মে খেলার ভাগ্য বদল হওয়ার অনেক উদাহরণ রয়েছে। যতদিন ক্রিকেট থাকবে, হয়তো উদাহরণ বাড়তেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X