কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন

মেয়র সেলিনা হায়াৎ আইভী
দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন-তিনবার নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। একজন মেধাবী চিকিৎসক থেকে সফল রাজনীতিবিদ। লিখেছেন রীতা ভৌমিক-

রাজনীতি মানেই মানুষের সেবা। একজন মেয়র হিসেবে প্রতিটি দায়িত্ব সততার সঙ্গে করার চেষ্টা করছি। পরিবার থেকেই মেয়েরা প্রথম অবহেলার শিকার হয়। পরিবারই মেয়েদের গৃহবন্দি করে

রাখে। মেয়েদের ক্ষেত্রে মায়েদের দৃষ্টিভঙ্গি এখনো তেমন পরিবর্তন হয়নি। যে মায়েদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, সেই মায়েদের মেয়েরাই অনেকদূর এগিয়ে গেছে। সর্বপ্রথম আমাদের যদি কিছু পরিবর্তন করতে হয়, তাহলে দরকার আমাদের দৃষ্টিভঙ্গি, মানসিকতার পরিবর্তন। নিজের কষ্ট অনুভব করেই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। ছোটবেলায় নিজের বিয়ে হয়েছে বলে মেয়েকে বাল্যবিয়ে দেওয়া

যাবে না। জমি বিক্রির টাকায় মেয়েকে বিয়ে নয়, লেখাপড়া শেখাতে হবে। নিজে লেখাপড়া করতে না পারলেও মেয়েকে লেখাপড়া করাতে হবে। লেখাপড়া, খেলাধুলা, চলাফেরা, চাকরি, মতামত প্রকাশের ক্ষেত্রে মেয়েকে সহযোগিতা করা। এটাই হবে আমাদের নারী সমাজের স্লোগান—বললেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সামাজিকভাবে নিজের অবস্থান দৃঢ় করতে হলে ঘরে-বাইরে নারীকে শক্তিশালী হতে হবে। যুদ্ধ করেই পরিবার, সমাজ, রাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যে নারী সাহসী, সে-ই সামনে এগিয়ে যেতে পারবে। তবে প্রতিটি কাজই সততার সঙ্গে করতে হবে। পরিবার থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারীরা সততার সঙ্গে কাজ করে বলে মনে করেন সেলিনা হায়াৎ আইভী।

নারীরা যাতে স্বাবলম্বী হয়, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিজের বলিষ্ঠ অবস্থান তৈরি করতে পারে, এ জন্য নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সংগঠনের মাধ্যমে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ এলাকায় গার্মেন্ট সেক্টরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নারীরা গার্মেন্টে কাজ করলেও অনেকে মেশিন চালাতে পারেন না। তাদের মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। যিনি ড্রাইভিংয়ে আগ্রহী তিনি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেন। এ ছাড়া পুরুষদেরও ড্রাইভিংয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক নারী মুদিদোকান, ব্যবসা করতে আগ্রহী, কিন্তু পুঁজি নেই। আমরা তাদের পুঁজির ব্যবস্থাও করে দিই।

নারায়ণগঞ্জ সদরে এক রাজনৈতিক পরিবারে জন্ম সেলিনা হায়াৎ আইভীর, ১৯৬৬ সালের ৬ জুন। ছাত্রজীবনে বাবা আহমদ চুনকার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৪ সালে বাবাকে হারান। ১৯৮৫ সালে সোভিয়েত রাশিয়ার স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে যান। কিন্তু সেখানে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক সামাজিক বাধা আসে। পরিবার, আত্মীয়স্বজন সবাই চাচ্ছিলেন তিনি ঢাকায় ডাক্তারি পড়েন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী। রাজনীতির কারণে তিনিও তাকে ঢাকায় লেখাপড়া করার পরামর্শ দেন। কিন্তু তার মা তাকে সোভিয়েত রাশিয়ায় পড়ার পক্ষে সম্মতি দেন। মা বলেছিলেন, আইভী যেখানে পড়তে চায় সেখানেই পড়বে। কেউ তাকে বাধা দেবে না। অথচ তার মা ঘরের চার দেয়ালের ভেতরেই বড় হয়েছেন। বাইরের জগৎ সম্পর্কে ধারণা ছিল না। স্বামীর সেবা আর মানুষকে রান্না করে খাওয়াতেই জীবন পার করেছেন। সেই মা মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আজকে আইভী হতে পেরেছেন। লেখাপড়া খুব বেশি না জানলেও তিনি অসম সাহসী ছিলেন। মায়ের মতো আইভীর মধ্যেও সাহসিকতার পরিচয় মেলে। দৃঢ় চেতনার আইভী ১৯৮৫ সালে রাশিয়ায় পড়তে যান। এমবিবিএস ডিগ্রি নিয়ে ১৯৯২ সালে দেশে ফিরে ইন্টার্নি করেন। ১৯৯৫ সালে মিটফোর্ড এবং নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন।

২০০৩ সাল। সেলিনা হায়াৎ আইভী পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র তিনি। যিনি পরপর তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। রাজনীতিতে আসা নিয়েও অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। অনেকেই তার সম্পর্কে মন্দ কথা বলতে কুণ্ঠাবোধ করেননি। কেউ কেউ তাকে বদমেজাজি, খারাপ, বাবার মতো হয়নি, ডাক্তারি পড়েছে রাজনীতির সে কী বুঝবে! দুদিন পর তাকে এখান থেকে চলে যেতে হবে, এক বছরও যাবে না সে এখান থেকে পালাবে ইত্যাদি নানা মন্তব্যও তাকে শুনতে হয়েছে। তার বিরুদ্ধে বিকৃত পোস্টার লাগিয়ে পুরো নারায়ণগঞ্জ ভরে দিয়েছে। এতকিছুর পরও তাকে দমানো যায়নি।

এ প্রসঙ্গে সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বলেছিলাম, আমার নামে কুৎসা রটাবে, আমি ভয় পেয়ে মুখ লুকিয়ে চলে যাব, তা হবে না। নারী বলে আমাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল, সেদিন সংকল্প নিয়েছিলাম, আমাকে যত কিছুই বলুক আমি এখান থেকে যাব না। কারণ আমি সততার সঙ্গে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি নারায়ণগঞ্জের রাজনীতি পরিবর্তন করতে চেয়েছি। গণমানুষের কাছে যেতে চেয়েছি। ভয়ভীতি ত্রাসের রাজত্ব ভাঙতে চেয়েছি। এর ফলে শত নারী আমার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আলী আহমদ চুনকা ফাউন্ডেশন এবং নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে অনন্যা শীর্ষ দশ সম্মাননায় ভূষিত হন। ২০২২-এর আগস্টে প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X