কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ফেসপ্যাকে শীতলতা

ফেসপ্যাকে শীতলতা

আষাঢ় এলেও বৃষ্টির দেখা নেই। গরম কমছে না একটুও। আপাতত স্বস্তি খুঁজে নিন ফেসপ্যাকে।

শসা-অ্যালোভেরা

অর্ধেকটা শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এই জুসের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই-পুদিনা

এক মুঠো পুদিনা থেঁতলে রস বের করে নিন। এতে ২ টেবিল চামচ দই মেশান। মুখে মেখে ১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক দিকে পুদিনা দেবে শীতল অনুভূতি, অন্যদিকে দইয়ের কারণে ত্বক ধরে রাখবে আর্দ্রতা।

তরমুজ-মধু

কয়েক টুকরো তরমুজ নিয়ে মিহি পাল্প করে নিন। এতে ভালো করে ১ টেবিল চামচ মধু মেশান। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তরমুজের কারণে মুখের ত্বকে পানির ভারসাম্য থাকবে ও শীতল থাকবে। মধু কাজ করবে ময়েশ্চারাইজারের।

গোলাপজল-মুলতানি মাটি

২ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। গোলাপজল দেবে শীতল অনুভূতি। মুলতানি মাটি মুখ থেকে শুষে নেবে বাড়তি তেল ও দূষিত উপাদান।

পেঁপে-মধু

কয়েক টুকরো পাকা পেঁপে মিহি করে চটকে নিন। ১ টেবিল চামচ মধু ভালো করে মেশান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি নিয়ে ধুয়ে ফেলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X