কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
ক্যাটালগ

রঙ বাংলাদেশের বিজয় আয়োজন

রঙ বাংলাদেশের বিজয় আয়োজন

ডিসেম্বর বিজয়ের মাস। বাংলার আকাশে ভেসে ওঠে রক্তে লেখা এক গৌরবগাথা, যা আমাদের জাতিসত্তার মূলে স্থায়ী হয়ে আছে স্বাধীনতার অমর চিহ্ন হয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের রক্তে অর্জিত এ পতাকার লাল ও সবুজ রং আজও আমাদের হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণার প্রতীক। এ চেতনায় সবসময়ই বলীয়ান ‘রঙ বাংলাদেশ’ এ সময়ে আয়োজন করেছে ‘বিজয় উৎসব’। এ আয়োজনের মূল থিম বাংলাদেশের মানচিত্র, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা। এ তিন প্রতীকের মধ্যে নিহিত আছে আমাদের অস্তিত্ব, আমাদের সংগ্রাম, আমাদের স্বপ্ন। ‘রঙ বাংলাদেশ’-এর বিশ্বাস, ‘বিজয়ের রং নিভে যায় না কখনো। প্রজন্ম বদলায়, কালের স্রোত বদলায়, কিন্তু লাল-সবুজের গর্ব চিরন্তন। এ গর্বই আমাদের পরিচয়, আমাদের শক্তি।’

বাংলাদেশের মানচিত্র আমাদের মাটির শিকড় ও ঐক্যের প্রতীক; জাতীয় সংগীত আমাদের আবেগ, ভালোবাসা ও ভাষার সুর আর জাতীয় পতাকা—এক অনন্ত আত্মত্যাগের প্রতীক, যেখানে সবুজে জীবনের আশাবাদ আর লালে জ্বলে ওঠে বীরত্বের সূর্য।

এ তিন প্রতীকের গল্পকেই ‘রঙ বাংলাদেশ’ তুলে ধরেছে ডিজাইন, রং ও ফেব্রিকের মেলবন্ধনে যাতে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার আবেগ ও আধুনিকতার সংযোগ।

লাল ও সবুজ রঙের সাহসী সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ডিজাইন যেন কথা বলে স্বাধীনতার, গর্বের, আত্মবিশ্বাসের। ব্যবহৃত ফেব্রিকসে এসেছে আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধন—কটন, হাইব্রিড কটন, জ্যাকার্ড কটন এবং হাফসিল্ক। এ কাপড়গুলো শুধু পোশাক নয়, যেন একেকটি ইতিহাসবাহী চিহ্ন—যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে অনবদ্যভাবে।

কাজে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট, যেখানে একদিকে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে; অন্যদিকে জাতীয় সংগীতের পঙ্ক্তিগুলো যেন বাতাসে বাজে রঙিন ছন্দে। আর পতাকার লাল সূর্যের বৃত্ত ছড়িয়ে দিয়েছে বিজয়ের আগুনে দীপ্ত শক্তির প্রতীকী ইঙ্গিত।

এ আয়োজনের প্রতিটি পোশাক যেন একেকটি ক্যানভাস, যেখানে ইতিহাস কথা বলে রঙে, দেশপ্রেম মিশে যায় নকশায় আর বিজয়ের গান গেয়ে ওঠে প্রতিটি ফেব্রিকের বুননে।

এবারের বিজয় উৎসব আয়োজনে থাকছে শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্কদের জন্য নানারকম পোশাক। পাঞ্জাবি, শাড়ি, কামিজ, স্ট্রিচ ড্রেস (থ্রি-পিস), শাল, মগ, উত্তরীয় এবং বিজয় স্পেশাল স্যুভিনির সামগ্রী। সবটিতেই ডিজাইন, রং ও উপাদানের মাধ্যমে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য, সংগ্রাম ও নবযাত্রার গল্প। এ ছাড়া এবারের আয়োজনে রয়েছে পরিবারের সব সদস্যের জন্য ফ্যামিলি ম্যাচিং পোশাক—বাবা-ছেলে, মা-মেয়ে, কাপল ও ডুয়েট ডিজাইন যাতে একসঙ্গে পরিধানের মাধ্যমে পুরো পরিবার একই রঙে, একই অনুভবে বিজয়ের আনন্দ উদযাপন করতে পারে।

পাশাপাশি করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীরাও রঙ বাংলাদেশের বিশেষ কালেকশন থেকে নিজেদের জন্য ম্যাচিং পোশাক অর্ডার করতে পারবেন; যাতে প্রতিটি কর্মক্ষেত্র, মঞ্চ কিংবা উৎসবস্থল একসঙ্গে ধারণ করে বিজয়ের ঐক্য ও গর্বের রং।

বিজয় উৎসবের এ অনন্য আয়োজন পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই। এ ছাড়া অনলাইনে ঘরে বসে অর্ডার করা যাবে www.rang-bd.com ওয়েবসাইটে অথবা যে কোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন তাদের ভেরিফায়েড ফেসবুকে পেজ facebook.com/rangbangladesh অথবা ০১৭৭৭৭৪৪৩৪৪ / ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X