কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ
খানাপিনা

বড়দিনের মিষ্টি আয়োজন

বড়দিনের মিষ্টি আয়োজন

দিন কয়েক পরেই বড়দিন। বিশেষ এই দিনটি যেন কেক-কুকিজ-পুডিং ছাড়া জমেই না। কেনা কেক তো পাবেনই। তবে বড়দিন উপলক্ষে বাড়িতেই বানাতে পারেন পাঁচতারকা হোটেলের

মতো কেক, কুকিজ ইত্যাদি। রইল রেসিপি—

চকো ট্রাফল কেক

উপকরণ: চিনি গুঁড়া ২ কাপ, কোকো পাউডার ১/৪ কাপ, ময়দা ২ কাপ, বেকিং সোডা ১ চা চামচ, বেকিং পাউডার ২ চা চামচ, মাখন ১ কাপ, ভ্যানিলা এসেন্স

১ চা চামচ, ডিম ৩টি, দুধ ১ কাপ, কফি আধ কাপ, মিল্ক চকলেট ১ কাপ, হুইপড ক্রিম

১ কাপ।

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে কোকো পাউডার, কফি, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে মাখন আর চিনি ভালো করে ফেটিয়ে রাখুন। এবার সেই মিশ্রণে ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। এর মধ্যে শুকনো উপকরণগুলো এক-এক করে মিশিয়ে নিন। কেক বেক করার পালা। তবে তার আগে ওভেন প্রি-হিট করতে হবে। মিনিট দশেক প্রি-হিট করে নিয়ে এবার ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিটের জন্য বেক করে নিন। কেক তৈরি হয়ে গেলে ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে গরম পানি করে তার ওপর একটি কাচের পাত্রের মধ্যে চকলেট গলিয়ে নিন। এবার চকলেটের মিশ্রণে ক্রিম মিশিয়ে নিন। কেকটি ছুরি মাঝ বরাবর আড়াআড়ি কেটে চকলেটের স্তর পরতে পরতে সাজিয়ে দিন। চকলেটের মিশ্রণ বেঁচে থাকলে কেকের ওপরেও মাখিয়ে দিতে পারেন। ওপর থেকে কাজুবাদাম ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে।

ক্রিসমাস পুডিং

উপকরণ: মাখন ৮০০ গ্রাম, গুঁড়ো করে নেওয়া রুটি ৮০০ গ্রাম, কিশমিশ ২০০ গ্রাম, লেবুর চামড়া ৫০০ গ্রাম, চেরি ৮০০ গ্রাম, লেমন জেস্ট ১০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ডিম ২০০ গ্রাম, আইসিং সুগার ২৫০ গ্রাম, লেবুর রস ১০ মিলিলিটার, ডিমের সাদা অংশ ৩০ গ্রাম, মিক্সড স্পাইস ১০ গ্রাম ও সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণ।

প্রস্তুত প্রণালি: সব উপকরণ একটি বাটিতে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর মাইক্রোওয়েভ ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ মিনিটের জন্য রেখে দিন। বেক হওয়ার পর

১ ঘণ্টার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের ওপর সাজানোর উপকরণ দিয়ে তৈরি করে নিন ঝটপট।

দারুচিনির কুকিজ

উপকরণ: কাঠবাদামের পাউডার ২৫০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, দারুচিনিগুঁড়া ৫ গ্রাম, আইসিং সুগার ৫০ গ্রাম ও ডিম (সাদা অংশ) ৩টি।

সাজানোর জন্য: ডিমের সাদা অংশ ১টি ও আইসিং সুগার ৩০০ গ্রাম।

প্রণালি: প্রথমেই ডিমের সাদা অংশ বিট করে ফেনিয়ে নিন। এতে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে হবে, যেন আরও একটু জমাট হয়ে যায়। এখন বাকি উপকরণগুলো এক এক করে এই ডিমের মিশ্রণে দিয়ে মোটামুটি নরম একটি ডো বানাতে হবে। ডো ৩ ইঞ্চি পুরু করে বেলে রুটির মতো বানিয়ে নিন। ডিমের সাদা অংশ ও আইসিং সুগার দিয়ে একটি মিশ্রণ বানিয়ে হালকা করে ব্রাশ করে নিতে হবে এবং স্টার কুকি কাটার দিয়ে কেটে নিন। ওভেনে ১৫০ ডিগ্রিতে প্রি-হিট করে, একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে এর ওপর বিস্কুট সাজিয়ে ১০-১৫ মিনিট বেক করে নিন। রং বাদামি হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। এই কুকিজ ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X