কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

বক্তব্য রাখছেন ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয় এবং নাগরিক অধিকার নিশ্চিত হয়। তাই সঠিক ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠানো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানী জিগাতলায় এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবি বলেন, আপনারা যত বেশি বিচক্ষণতার পরিচয় দেবেন, তত বেশি আপনার অধিকার সুরক্ষিত হবে। আপনার প্রতিনিধি যদি সঠিকভাবে নির্বাচিত হয়, সে আপনার হয়ে রাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করবে, অধিকার আদায়ে সক্রিয় থাকবে।

তিনি বলেন, জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক না থাকলে রাষ্ট্রে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সম্পর্ক দুর্বল হলে সমাজের উন্নয়ন ব্যাহত হয়, নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত হয় না।

নারীদের উদ্দেশে শেখ রবিউল আলম রবি বলেন, এই রাষ্ট্রের মালিকানার অর্ধেক আপনাদের। আপনারা অক্ষম নন, আপনাদের পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্র কারও দয়ায় চলে না— রাষ্ট্র আপনাদের।

বিএনপির শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ সময়কালে দেশে অর্থনীতি ছিল স্থিতিশীল, সামাজিক নিরাপত্তা ছিল দৃঢ় এবং শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে মানসম্মত উন্নয়ন হয়েছিল। তবে গত ১৭ বছরে সেই অর্জনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-১০ আসনের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, হাজারীবাগসহ আশপাশের এলাকাগুলো পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তিনি এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার কথা জানান এবং নির্বাচিত সরকার গঠিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

শেখ রবিউল আলম রবি আরও বলেন, বিএনপি কখনোই রাজনৈতিক পরিচয়ে সাধারণ মানুষের ওপর জুলুম বা চাপ প্রয়োগকে প্রশ্রয় দেয় না। দলের কোনো নেতা-কর্মী কিংবা অন্য কোনো গোষ্ঠী যদি জনগণের জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, তবে তা অবিলম্বে দলীয় নেতৃত্বকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নীরবে সহ্য করলে আমাদের কিছু করার থাকে না। আপনারা এগিয়ে আসুন। আপনাদের অধিকার রক্ষায় আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করবেন, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

তিনি দেশবাসীর শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X