মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ
খানাপিনা

বাঁধাকপির দোসা

বাঁধাকপির দোসা

বাঁধাকপির দোসা

উপকরণ

বাঁধাকপি ১টা (ছোট), চাল ২ কাপ, লবণ স্বাদমতো, লাল শুকনো মরিচ ২টি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আস্ত জিরা ২ চা চামচ, পছন্দমতো তেল ৩ টেবিল চামচ, তেঁতুল স্বাদমতো, আস্ত ধনিয়া ২ চা চামচ, নারিকেল কোরা ১ কাপ।

প্রস্তুত প্রণালি

চাল সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর চাল ধুয়ে পানি ঝরিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে নিন। এরপর গ্রাইন্ডারে একে একে জিরা, ধনিয়া, নারিকেল কোরা, তেঁতুল মিশিয়ে মিহিন করে মিশ্রণ বানিয়ে নিন। মিহি মিশ্রণ পেতে প্রয়োজন মনে করলে পানি মেশাতে পারেন। মিশ্রণটি চাইলে পাটায় বেটেও করা যাবে। মিশ্রণটি ঢেলে নিয়ে মিহি কুচি করে কাটা পেঁয়াজ আর বাঁধাকপি মেশান। মিশ্রণটিতে যেন কোনো লাম্প বা দলা না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। চুলায় মাঝারি আঁচে ফ্রাইং প্যান গরম করে তাতে ২ থেকে ৩ চা-চামচ তেল দিন। চ্যাপ্টা খুন্তি ব্যবহার করে তেল প্যানের চারদিকে ছড়িয়ে দিন। প্রায় এক কাপের মতো দোসা মিশ্রণ নিয়ে প্যানের মাঝ বরাবর ঢালুন ও ফ্রাইং প্যানের হাতল ধরে মিশ্রণটি ঘুরিয়ে ঘুরিয়ে সব প্যানে ছড়িয়ে দিন। খুন্তি দিয়ে দোসার নিচের দিকে উল্টে দেখুন বাদামি হয়েছে কি না। যদি বাদামি হয়ে যায় তাহলে পুরো দোসাটাই উল্টে নিয়ে অন্য পাশও বাদামি করে ভাজুন। প্রয়োজন মনে করলে আরও কয়েক ফোঁটা তেল দিন। দোসার দুই দিকেই ভালো মতো রান্না হয়ে গেলে দোসাটি ভাঁজ করে তুলে ফেলুন।

পুদিনা বা ধনেপাতার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার বাঁধাকপির দোসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X