ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

ফাঁদ পেতে নিজেরাই আটকালেন জ্যোতিরা

ফাঁদ পেতে নিজেরাই আটকালেন জ্যোতিরা

বাংলাদেশের একাদশে পাঁচ স্পিনার—পেসার শুধু মারুফা আক্তার। উইকেটও ছিল যথেষ্ট স্পিন সহায়ক। বড় বড় টার্নের সঙ্গে ছিল উঁচু-নিচু বাউন্স। স্কোর বোর্ডে দেড়শ পুঁজি রাখলে তা যে কোনো দলের জন্যই হতো চ্যালেঞ্জিং। কিন্তু প্রতিপক্ষ পাকিস্তানের জন্য ফাঁদটা দুর্বলই ছিল নিগার সুলতানা জ্যোতিদের। নিজেদের তৈরি করা ফাঁদে উল্টো নিজেরাই পড়েছেন। প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। উইকেটের ধরন বুঝে স্কোর বোর্ডে অন্তত ১৫০ রান রাখার পরিকল্পনা ছিল স্বাগতিক অধিনায়কের। কিন্তু পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। ১১ জনের ৮ জনই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৩১.৫ ওভারে ৮১ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

পরিকল্পনায় যে ব্যর্থ হলেন সেটা স্বীকার করে নিলেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি, ‘যখন আমরা ব্যাটিংয়ে যাই; তখন আমার কাছে মনে হয়েছে এই উইকেট ২০০-২৫০ রানের উইকেট না। যদি আমরা অন্তত ১৫০ রানের মতো করতে পারতাম, তাহলে মনে হয় ওদের জন্য কঠিন হতো।’ জ্যোতিরা আরেকটু ভালো ব্যাটিং করলে সেটা অবশ্যই কঠিন হতো পাকিস্তানের জন্য। কেননা বাংলাদেশের ৮২ রানের চ্যালেঞ্জ তাড়ায় ৫ উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক নিদা দার এক পাশ আগলে রাখতে না পারলে হয়তো আরও চাপে পড়ত পাকিস্তান। সবকটি উইকেটই এসেছে স্পিনে। সেজন্য বোলারদের প্রশংসা করেছেন জ্যোতি, ‘বোলাররা খুব ভালো লড়াই করেছে, কারণ ৮০ রানে পাঁচটা উইকেট নেওয়া, ২৪ ওভার খেলানো; আমি বলব, অনেক ভালো ব্যাটিং করেছে তারা।’ পাকিস্তান অধিনায়কের অপরাজিত ৩৫ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে। সে হিসেবে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। জ্যোতি বলেছেন, ‘যেটা হয়েছে, ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতাটা দেখিনি। আমিও অনেকক্ষণ ছিলাম, আমারও উচিত ছিল ৫টা ওভার খেলা; আরেকটু সেন্সেবল খেলা।’ পরের ম্যাচে সিরিজে ঘুরে দাঁড়াতে চান জ্যোতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X